বগুড়া পুলিশের বিশেষ অভিযানে ১১ জঙ্গিসহ বিভিন্ন মামলার আসামিসহ ৯০ জন গ্রেফতার হয়েছেন। গ্রেফতারকৃত জঙ্গিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে।
বগুড়ার সিনিয়র এএসপি গাজিউর রহমান শনিবার বিকালে বিষয়টি সাংবাদিকদের জানান। তিনি বলেন, অভিযানে ১১ চিহ্নিত জঙ্গিসহ ৯০ জনকে গ্রেফতার করা হয়েছে।
স্থানীয় সূত্র জানা যায়, অভিযানে নাশকতার মামলার আসামি কাহালুতে জামায়াতের সূরা সদস্য আবদুল হান্নান, শেরপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি কাজী আবুল কালাম আজাদ এবং পৌর শিবিরের সাবেক সেক্রেটারি মোস্তাক আহমেদ প্রমুখ গ্রেফতার হয়েছেন।
পুলিশ জানায় বগুড়া সদর থেকে ২৬ জন, শিবগঞ্জে ৭ জন, সোনাতলায় ৪ জন, গাবতলীতে ৫ জন, সারিয়াকান্দিতে ৪ জন, শেরপুরে ৮ জন, ধুনটে ২ জন, নন্দীগ্রামে ৭ জন, কাহালুতে ৭ জন, আমদীঘিতে ৪ জন, দুপচাঁচিয়ায় ৬ জন, শাজাহানপুরে ৭ জন এবং ডিবি পুলিশ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতার জঙ্গিদের ব্যাপারে নিজ নিজ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে।
/এনএস/ এমএসএম/টিএন/







