দ্বিতীয় ময়নাতদন্ত প্রতিবেদন মিথ্যা: তনুর মা

কুমিল্লা প্রতিনিধি
১২ জুন ২০১৬, ১৭:৫৬আপডেট : ১২ জুন ২০১৬, ১৮:০০



তনু হত্যাকাণ্ড সোহাগী জাহান তনুর মা আনোয়ারা বেগম দ্বিতীয় ময়নাতদন্ত প্রতিবেদনকে মিথ্যা বলে দাবি করেছেন। তিনি বলেন, প্রতিবেদন দিতে যে দেরি হয়েছে, তাতে আমি সন্তুষ্ট নই। এ প্রতিবেদন মিথ্যা। প্রতিবেদন যদি মিথ্যা না হয়, তাহলে তদন্তকারীরা কিভাবে বললেন, আমার মেয়ের রিলেশন ছিল? আমি মেয়ে হত্যার সঠিক বিচার চাই। রবিবার বিকেলে কুমিল্লার আলোখারচর এলাকায় সাংবাদিকদের কাছে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি এ দাবি করেন।
আনোয়ারা বেগম বলেন, কর্তৃপক্ষ যদি আমাদের সেনানিবাস থেকে বের করে দিতে চায়, তাহলে আমরা চলে যাব। আমার মেয়েকে ফিরিয়ে দিক। তাহলে চাকরি ছেড়ে আমরা চলে যাব। এ সময় তনুর ভাই আনোয়ার হোসেন রুবেলও উপস্থিত ছিলেন।
এদিকে, রবিবার দুপুরে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের বোর্ড প্রধান ডা. কামদা প্রসাদ সাহা তার কার্যালয়ে বলেছিলেন, তনুর ২য় ময়নাতদন্তের প্রতিবেদনে মৃত্যুর কারণ পাওয়া যায়নি। তবে মৃত্যুর আগে তার সঙ্গে যৌন সংযোগ হয়েছিল।
উল্লেখ্য, গত ২০ মার্চ রাতে কুমিল্লা সেনানিবাসের একটি জঙ্গল থেকে তনুর মরদেহ উদ্ধার করা হয়। পরদিন কুমিল্লা মেডিক্যাল কলেজে তার প্রথম ময়নাতদন্ত করেন ডা. শারমিন সুলতানা। গত ৩০ মার্চ দ্বিতীয় দফায় ময়নাতদন্তের জন্য তনুর লাশ জেলার মুরাদনগরের মির্জাপুর গ্রামের কবর থেকে উত্তোলনে করে তার ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়। গত ৪ এপ্রিল ২ সপ্তাহের মধ্যেই দেওয়া হয় প্রথম ময়নাতদন্ত প্রতিবেদন। ওই প্রতিবেদনে তনুকে হত্যা ও ধর্ষণের আলামত পাওয়া যায়নি বলায় দেশব্যাপী তীব্র সমালোচনার মুখে পড়ে ফরেনসিক বিভাগ। গত ১৬ মে তনুর কাপড়ে ৩ পুরুষের শুক্রাণু পাওয়া যাওয়ার খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশের পর আবারও আলোচনায় উঠে আসে প্রথম ময়নাতদন্তের প্রতিবেদন।

আরও পড়তে পারেন: দ্বিতীয় ময়নাতদন্ত প্রতিবেদনও প্রত্যাখ্যান করলেন তনুর বাবা

/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি