তনু হত্যাকাণ্ড

দ্বিতীয় ময়নাতদন্ত প্রতিবেদনও প্রত্যাখ্যান করলেন তনুর বাবা

কুমিল্লা প্রতিনিধি
১২ জুন ২০১৬, ১৫:১০আপডেট : ১২ জুন ২০১৬, ১৬:০৮

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনুর দ্বিতীয় ময়নাতদন্তের প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে তার পরিবার। রবিবার এ বিষয়ে মোবাইল ফোনে দেওয়া তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তনুর বাবা ইয়ার আলী বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, প্রথম ময়না তদন্তের প্রতিবেদনকে সমর্থন করতেই দ্বিতীয় ময়নাতদন্তের প্রতিবেদন দেওয়া হয়েছে।

তনু হত্যাকাণ্ড

তনুর বাবা ইয়ার আলী বলেন, গত ২০ মার্চ আমার মেয়ে তনুকে হত্যার পরদিন কুমিল্লা মেডিক্যাল কলেজে তার প্রথম ময়নাতদন্ত করেন ডা. শারমিন সুলতানা। সেই প্রতিবেদনে তিনি উল্লেখ করেন তাকে ধর্ষণ ও হত্যার কোনও আলামত পাওয়া যায়নি। আমরা এই প্রতিবেদন প্রত্যাখ্যান করায় তার দ্বিতীয় ময়না তদন্ত হয়। কিন্তু, ৭৮ দিন পর ডা. কামদা প্রসাদের নেতৃত্বে তারা যে দ্বিতীয় প্রতিবেদন দিয়েছেন তাতে আমরা পুরোপুরি হতাশ। এই প্রতিবেদন প্রথম প্রতিবেদনকে সমর্থন করেই লেখা হয়েছে। প্রথমটাতে যা যা আছে এটাতেও তাই তাই। এতে নতুন কিছুই নেই।

এ বিষয়ে বিস্তারিত জানাতে ময়নামতি ক্যান্টনমেন্টের পাশের একটি এলাকায় রবিবার বিকাল ৩টার দিকে সাংবাদিকদের মুখোমুখি হতে সম্মত হয়েছেন তিনি।

আরও পড়ুন: তনুর দ্বিতীয় ময়নাতদন্তেও মেলেনি মৃত্যুর কারণ (ভিডিও)

                  তনুর দ্বিতীয় ময়নাতদন্ত প্রতিবেদন সিআইডির কাছে হস্তান্তর

                  মিতু হত্যা মামলার তদন্ত কর্মকর্তা বদল

/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী