জঙ্গিরাই এসপিপত্নীকে হত্যা করেছে কি না তা নিশ্চিত নয়: আইজিপি

চট্টগ্রাম ব্যুরো
১২ জুন ২০১৬, ১৮:০১আপডেট : ১২ জুন ২০১৬, ১৮:০২

এ কে এম শহীদুল হক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানমকে জঙ্গিরাই গুলি করে হত্যা করেছে কি না তা নিশ্চিত নয় বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।
তিনি বলেছেন, ‘এটি জঙ্গিরা করেছে কি না, এখনো নিশ্চিত নয়। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।’
রবিবার দুপুরে চট্টগ্রাম নগরের দামপাড়া পুলিশ লাইন শুটিং ক্লাব মিলনায়তনে আয়োজিত এক সুধী সমাবেশে আইজিপি এ কথা বলেন।
আইজিপি বলেন, ধারণা করা হচ্ছে, এসপি বাবুল আক্তারের সন্ত্রাসবিরোধী তৎপরতার কারণে জঙ্গি বা সন্ত্রাসী গ্রুপ তার স্ত্রীকে হত্যা করে থাকতে পারে। হত্যাকারীদের খুঁজে বের না করা পর্যন্ত আমরা থামছি না। পুলিশের মনোবল দুর্বল করে ফায়দা লোটার কোনো সুযোগ নেই। পুলিশ রাষ্ট্রের শক্তি। এ দেশকে যারা আফগানিস্তান, পাকিস্তান বানানোর চেষ্টা করছে, তারা সফল হবে না।
জঙ্গিবাদ নির্মূলে তিনি জনগণের সহযোগিতা চেয়ে সন্ত্রাসী ও জঙ্গি সম্পর্কে যে কোনও ধরনের তথ্য পুলিশকে দিতে অনুরোধ জানান।
নগর পুলিশ কমিশনার মো. ইকবাল বাহারের সভাপতিত্বে সুধী সমাবেশে বক্তব্য দেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার রুহুল আমিন, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন, সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দীন চৌধুরী, চট্টগ্রাম রেঞ্জ পুলিশের উপমহাপরিদর্শক শফিকুল ইসলাম, বিজিএমইএর প্রথম সহসভাপতি মইনুদ্দিন আহমেদ, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি কলিম সরওয়ার প্রমুখ।

এজে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী