খ্রিস্টান মুদি ব্যবসায়ী হত্যা: মনি তিন দিনের রিমান্ডে

নাটোর প্রতিনিধি
১৩ জুন ২০১৬, ১৮:০৭আপডেট : ১৩ জুন ২০১৬, ১৮:১২

সুনীল গোমেজ নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া খ্রিস্টানপল্লীর মুদি ব্যবসায়ী সুনীল গোমেজ হত্যা মামলায় গ্রেফতারকৃত মনোয়ারা বেগম মনির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার বেলা ১২টার দিকে নাটোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শামসুল আল আমীন তার রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্তকর্মকর্তা আব্দুল হাই জানান, নিহত সুনীল গোমেজের বাড়িতে দীর্ঘদিন থেকেই ভাড়া থাকত মনি। তার স্বামী রফিকুল ইসলাম ঢাকায় চাকরি করায় নর্দায় ভাড়া থাকত। মাঝে মাঝে মনি স্বামীর ভাড়া বাড়িতে যেত।
খ্রিস্টান সুনীল হত্যাকাণ্ডের ঘটনায় মনিকে সন্দেহ করার এক পর্যায়ে ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে গত শনিবার রাতে মনিকে গ্রেফতার করে পুলিশ। রবিবার বিকালে ৫ দিনের রিমান্ড আবেদনসহ তাকে আদালাতে হাজির করা হয়। সোমবার দুপুরে শুনানি শেষে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আরও পড়ুন: গাজীপুরের মেয়র মান্নানের বিরুদ্ধে এবার দুদকের মামলা 

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম