গাজীপুরের মেয়র মান্নানের বিরুদ্ধে এবার দুদকের মামলা

গাজীপুর প্রতিনিধি
১৩ জুন ২০১৬, ১৭:০৭আপডেট : ১৩ জুন ২০১৬, ১৭:১১

গাজীপুরের মেয়র মান্নানের বিরুদ্ধে এবার দুদকের মামলা গাজীপুর সিটি করপোরেশেনের বরখাস্তকৃত মেয়র অধ্যাপক এমএ মান্নানের বিরুদ্ধে মামলা করেছে দুদক। ত্রাণ ও দরিদ্র তহবিলের প্রায় অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগে সোমবার দুপুরে জয়দেবপুর থানায় মামলাটি করা হয়।
গাজীপুর পুলিশ সুপার (এসপি) মো. হারুন-অর রশিদ মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন।
দুদকের উপ-পরিচালক মো. সামসুল আলম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এতে করপোরেশনের হিসাবরক্ষণ কর্মকর্তা মো. গোলাম কিবরিয়াকেও অভিযুক্ত করা হয়েছে।
মামলার বিবরণ থেকে জানা যায়, মেয়র হিসেবে দায়িত্ব পালনকালে করপোরেশনের ত্রাণ ও দরিদ্র তহবিলে মোট ১ কোটি ৩ লাখ ৮ হাজার ১৩২ টাকা আয় দেখানো হয়। এর মধ্যে ৯০ লাখ ৪৭ হাজার ৮৪৬ টাকা খরচ দেখানো হয়। খরচের টাকার মধ্যে থেকে ৪৯ লাখ এক হাজার ৮৪৮ টাকা আত্মসাতের প্রমাণ পায় দুদক।  ভুয়া গ্রহীতা দেখিয়ে ৯৯৯টি ভাউচারের মাধ্যমে টাকাগুলো আত্মসাৎ করা হয়। এর প্রেক্ষিতে দুদকের অনুমোদন নিয়ে ফৌজদারি কার্যবিধি ও ১৯৪৭ সালের দুদক আইনের ৫-(২) ধারায় মামলাটি দায়ের করা হয়।

এসপি মো. হারুন-অর রশিদ জানান, দুদকের দায়ের করা মামলাটি গ্রহণ করা হয়েছে। আইনগত দিক লক্ষ্য করে তা এগিয়ে নেওয়া হচ্ছে।

আরও পড়ুন: মুন্সীগঞ্জে অস্ত্র মামলায় রিমান্ডে দুজন

/এআর/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে