কিশোরগঞ্জে বিএনপির ইউপি চেয়ারম্যান প্রার্থী গ্রেফতার

কিশোরগঞ্জ প্রতিনিধি
১৩ জুন ২০১৬, ২০:৪২আপডেট : ১৩ জুন ২০১৬, ২০:৪২

কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার দেহুন্দা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. তাজুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের উপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় তাকে গ্রেফতার করা হয়। সোমবার তাকে কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়েছে বলে জানান করিমগঞ্জ থানার ওসি।
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রাব্বানী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের করা একটি মামলায় জড়িত থাকায় তাজুল ইসলামকে গ্রেফতার করা হয়। গতকাল (রোববার) রাত সাড়ে ১২টার দিকে করিমগঞ্জ উপজেলা পরিষদ বাজারের কাছ থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৪ জুন শেষ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোটগ্রহণের সময় দেহুন্দা ইউনিয়নের ভাটিয়া উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে বিএনপি দলীয় প্রার্থীর লোকজন কেন্দ্রে হামলা চালায়। এসময় হামলায় আহত হন কেন্দ্রে দায়িত্বে থাকা সহকারী প্রিজাইডিং অফিসার মজিবুর রহমানসহ কয়েকজন। এ ঘটনায় এ কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়। পরে একই কারণে দেহুন্দা ইউনিয়নের ফলাফল ঘোষণাও স্থগিত করা হয়।
ঘটনার পর ওইদিন রাতেই ভাটিয়া উচ্চবিদ্যালয় কেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসার মজিবুর রহমান বাদী হয়ে করিমগঞ্জ থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেন। বিএনপির দলীয় প্রার্থী মো. তাজুল ইসলামকে প্রধান আসামি করে দায়ের করা মামলায় ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩০০ জনকে আসামি করা হয়।
আরও পড়ুন: 

মে মাসে মূল্যস্ফীতি কমলেও জুনে বাড়বে: পরিকল্পনামন্ত্রী

তনুর দ্বিতীয় ময়নাতদন্ত প্রতিবেদন আদালতে

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী