শিক্ষকদের আন্তরিকতায় চলছে মাগুরার অটিস্টিক স্কুল ‘সুইড’

মাগুরা প্রতিনিধি
১৭ জুন ২০১৬, ১০:০৭আপডেট : ১৭ জুন ২০১৬, ১০:০৭

নানা সমস্যার মধ্য দিয়েও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছে মাগুরার একমাত্র অটিস্টিক স্কুল সুইড (সোসাইটি ফর দ্য ওয়েলফেয়ার অব ইনটেলেকচুয়ালি ডিসঅ্যাবেলড) – বাংলাদেশ। গত ৪ বছর এ স্কুলের শিক্ষক ও কর্মচারীদের কোনও বেতন দেওয়া সম্ভব না হলেও তাদের আন্তরিকতায় বেড়ে উঠছে অটিস্টিক শিশুরা।

শিক্ষকদের আন্তরিকতায় বেড়ে উঠছে অটিস্টিক শিশুরা ২০১২ সালে প্রতিষ্ঠিত হওয়া মাগুরার একমাত্র এই অটিস্টিক স্কুলটিতে এ রোগে আক্রান্ত শিশুদের বাবা-মার মধ্যে আশার সঞ্চার করলেও আর্থিক সমস্যার কারণে তাদের চাহিদা পুরোপুরি মেটাতে পারছে না।

স্কুল কর্তৃপক্ষ জানায়, এই স্কুলে বর্তমানে ৪৯ জন অটিস্টিক ছাত্র রয়েছে। ৪ জন শিক্ষকসহ মোট ৮ জন কর্মী বর্তমানে এই স্কুলে শ্রম দিলেও তাদেরকে কোনও বেতন দেওয়া সম্ভব হচ্ছে না। তবুও শিক্ষক ও কর্মচারীরা পরম মমতায় আগলে রেখেছেন এসব শিশুকে।

স্কুলের একজন অভিবাবক নুরুল বাসার বলেন, গত ৩ বছর ধরে আমার ছেলে এখানে পড়াশুনা করছে। ইতোমধ্যে তার মধ্যে অনেক ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করছি। এখানকার শিক্ষক কর্মচারীরা আমার ছেলেকে নিজের সন্তানের মতই যত্ন করেন।

স্কুলের প্রধান শিক্ষক ডলিফা ইয়াসমীন জানান, আমরা চার বছর ধরে স্কুলটি চালাচ্ছি অথচ সরকারি বা বেসরকারি কোনও প্রতিষ্ঠান আমাদের সহায়তায় এগিয়ে আসেনি। দেশের ৬০টি অটিস্টিক স্কুলে সুইড সহায়তা করলেও দুর্ভাগ্যজনকভাবে আমরা কোনও সহায়তা পাই না।

তিনি আরও বলেন, ছাত্র-ছাত্রীদের কাছ থেকে মাসিক দুইশ’ টাকা বেতন নেওয়া হয়। অনেকেই দারিদ্র্যের কারণে বেতনও দিতে পারে না। সর্বসাকুল্যে মাসে ৫-৬ হাজার টাকা আয় হয় যা দিয়ে স্কুলের অন্যান্য খরচ বহন করা হয়। শিশুদেরকে সবাই ভালোবাসি তাই স্কুলের কর্মকাণ্ডে আমরা কোনও অবহেলা করি না।

সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক মুহামিনুল হক জানান, স্কুলটি সমাজসেবা অধিদফতরের নিবন্ধনভুক্ত নয়। এটি সুইড স্কুলের অধিভুক্ত তাই আমাদের পক্ষে কোনও ধরনের সহযোগিতা করা সম্ভব নয়।

/এআর/টিএন/আপ-এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে