টেকনাফে সাড়ে ৭ কোটি টাকার ইয়াবা উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি
১৭ জুন ২০১৬, ১২:০১আপডেট : ১৭ জুন ২০১৬, ১২:০১

ইয়াবা উদ্ধার কক্সবাজারের টেকনাফে সাড়ে ৭ কোটি টাকা মূল্যের একটি ইয়াবার চালান উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। শুক্রবার ভোর রাত পৌনে ৫টার দিকে টেকনাফ উপজেলার মুন্ডার ডেইল সি বিচ এলাকা থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহলদল ওই এলাকায় অভিযান চালায়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। পরে মুন্ডার ডেইল সি বিচ এলাকায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া ইয়াবার চালানে ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা রয়েছে। ইয়াবাগুলো ব্যাটালিয়নে জমা রয়েছে বলেও জানান বিজিবির ওই কর্মকর্তা।

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক