প্রচলিত আইনেই গুপ্ত হত্যাকারীদের বিচার হবে: আইনমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৭ জুন ২০১৬, ১৯:৩৯আপডেট : ১৭ জুন ২০১৬, ১৯:৩৯

প্রচলিত আইনেই গুপ্ত হত্যাকারীদের বিচার হবে: আইনমন্ত্রী দেশের প্রচলিত আইনেই গুপ্ত হত্যাকারীদের দ্রুত বিচার করা হবে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। তিনি বলেছেন,  গুপ্ত হত্যাতাকারীদের শনাক্তকরণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন। শুক্রবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক ইফতার মাহফিলে যোগদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

মন্ত্রী আরও বলেন, ‘গুপ্ত হত্যার ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী খুবই তৎপর। আজকের খবরের কাগজেও এসেছে যে আনসারুল্লা বাংলা টিমের সদস্য ধরা পড়েছে। গুপ্ত হত্যাকারীদের গ্রেফতারে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

তিনি বলেন, প্রতিটি গুপ্ত হত্যা মামলার তদন্ত শেষে দ্রুত সময়ের মধ্যেই প্রচলিত আইনে বিচার করা হবে।

আখাউড়া নাছরীন নবী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আখাউড়া পৌরসভার মেয়র মো. তাকজিল খলিফা কাজল এ ইফতার মাহফিলের আয়োজন করেন।
ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার এম.এ মাসুদ, আখাউড়া উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মাঈনুদ্দীন ইকবাল, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক জয়নাল আবেদীন প্রমুখ।

আরও পড়ুন: 

জঙ্গিবাদ ও আত্মঘাতী হামলা হারাম

/বিটি/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী