যশোরে জাল নোট ও স্ট্যাম্পসহ আটক ২

যশোর প্রতিনিধি
১৯ জুন ২০১৬, ১৭:১৮আপডেট : ১৯ জুন ২০১৬, ২০:১২

যশোরে রাজু আহম্মেদ (৩৫) ও লতিফ হোসেন (৬০) নামে দুই ব্যক্তিকে জাল টাকার কারবারি হিসেবে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৮৯টি জাল এক হাজার টাকার নোট, ৫৯টি ৫০০ টাকার নোট এবং দশ টাকা মূল্যের ১৪ হাজার পিস জাল ননজুডিশিয়াল স্ট্যাম্প।

যশোরে জালটাকা ও স্ট্যাম্পসহ আটক-২

কোতোয়ালী থানার এসআই আমির হোসেন জানান, পুলিশের কাছে অভিযোগ আসে যশোর শহরের জেস টাওয়ারের পাশে ইডেন মার্কেটে কিছুক্ষণ ফটোস্ট্যাটের মালিক রাজু আহম্মেদ জাল টাকার কারবার করছেন। এ অভিযোগ পেয়ে  গত বৃহস্পতিবার রাতে রাজু আহম্মেদকে আটক করেন যশোর সদর ফাঁড়ির টিএসআই রফিকুল ইসলাম। এরপর তার কাছ থেকে উদ্ধার হয় ৫০০ টাকার ৩৩টি জাল নোট এবং দশ টাকা মূল্যের ১৭ হাজার পিস জাল ননজুডিশিয়াল স্ট্যাম্প।

এসআই আমির হোসেন আরও জানান, রাজুর স্বীকারোক্তি অনুযায়ী পরদিন সকালে তাকে নিয়ে যাওয়া হয় নড়াইল জেলার কালিয়া উপজেলার গাতিপাড়া গ্রামে। সেখান থেকে মৃত আকবর আলীর ছেলে লতিফ হোসেনকে আটক করা হয়। এসময় লতিফের কাছে থেকে উদ্ধার করা হয় ৮৯টি এক হাজার এবং ৫০০ টাকার জাল নোট।

রাজু আহম্মেদ ঠাকুরগাঁও জেলা সদরের কাজীপাড়ার মৃত আব্দুর রহমানের ছেলে। তিনি বর্তমানে যশোর শহরের আশ্রম রোডে ইদ্রিস আলীর বাড়িতে ভাড়া থাকেন।

রবিবার সকালে এ দু’জনকে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানিয়েছেন এসআই আমির।

/টিএন/

আরও পড়ুন:

স্কুলছাত্রীকে হত্যার দায়ে গণবিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যুদণ্ড

বাবা দিবসে শিশুকন্যাকে পাথর মেরে হত্যা

নুরুজ্জামান আহমেদ এখন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম