স্কুলছাত্রীকে হত্যার দায়ে গণবিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যুদণ্ড

গাজীপুর প্রতিনিধি
১৯ জুন ২০১৬, ১৭:৪০আপডেট : ১৯ জুন ২০১৬, ২০:০৯

গাজীপুরে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুলছাত্রী কবিতা দাসকে হত্যার দায়ে এক যুবককে মৃত্যুদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।  রবিবার বেলা ১১টার দিকে গাজীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ কে এম এনামুল হক এই রায় দেন।

আইন-আদালত

মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুবকের নাম বিক্রম সরকার ওরফে বিজয় সরকার (২৫)। তার বাড়ি কালিয়াকৈর উপজেলার ছোট কাঞ্চনপুর গ্রামে।  তিনি সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের বিবিএ এর ছাত্র।

গাজীপুর জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মো. হারিছ উদ্দিন আহমেদ জানান, প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ২০১৫ সালের ১৩ অক্টোবর গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোর্ডঘর এলাকায় স্থানীয় বিজয় সরণি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী কবিতা দাসকে (১৪) স্কুলের সামনে ছুরিকাঘাত করেন বিক্রম সরকার। কবিতা সেদিন টেস্ট পরীক্ষা দিতে স্কুলে যাচ্ছিল।

গুরুতর আহত কবিতাকে সহপাঠী ও স্থানীয় ব্যক্তিরা উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর স্থানীয় লোকজন বিক্রমকে আটক করে পুলিশে সোপর্দ করেন। ওই দিনই কবিতার বাবা বাদী হয়ে কালিয়াকৈর থানায় মামলা দায়ের করেন।

মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন পিপি হারিছ উদ্দিন আহমেদ এবং আসামিপক্ষে ছিলেন ফজলুল হক।

/জেবি/টিএন/

আরও পড়ুন:

যশোরে জাল নোট ও স্ট্যাম্পসহ আটক ২

বাবা দিবসে শিশুকন্যাকে পাথর মেরে হত্যা

নুরুজ্জামান আহমেদ এখন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের