রিমান্ড শেষে জেএমবি নেতা ফুয়াদ কারাগারে

চট্টগ্রাম ব্যুরো
২১ জুন ২০১৬, ১৮:১৫আপডেট : ২১ জুন ২০১৬, ১৮:১৫

চট্টগ্রাম পাঁচদিনের রিমান্ড শেষে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) নেতা বুলবুল আহমেদ সরকার ওরফে ফুয়াদকে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার ফুয়াদকে আদালতে হাজির করার পর মহানগর হাকিম আব্দুল কাদের এ আদেশ দেন। কর্ণফুলী নদীতে অজ্ঞাত একজনের লাশ উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়েছিল।

চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বাংলা ট্রিবিউনকে বলেন, বাকলিয়া থানার একটি হত্যা মামলার রিমান্ড শেষে জেএমবি নেতা বুলবুল আহমেদ সরকার ওরফে ফুয়াদ ওরফে আপেলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

গত বছরের ২৫ মে বাকলিয়া থানার কর্ণফুলী নদীর সৎসঙ্গ আশ্রম ঘাটে অজ্ঞাত একজনের লাশ উদ্ধারের ঘটনায় তাকে রিমান্ডে নিয়েছিল পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

এর আগে, গত ১৪ জুন বুলবুলকে আদালতে হাজির করে পিবিআইয়ের তদন্ত কর্মকর্তা ৭ দিনের রিমান্ড আবেদন করলে আদালত তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

জানা গেছে, বুলবুল আহমেদ সরকার চট্টগ্রাম জেএমবির সেকেন্ড ইন কমান্ড। গতবছর আকবর শাহ এলাকা থেকে গ্রেফতার হওয়া জেএমবি নেতা এরশাদের ঘনিষ্ঠ সহযোগী তিনি।

আরও পড়ুন- 

ঈদে অতিরিক্ত যাত্রী বহনে লঞ্চের যাত্রা বাতিল

ক্রসফায়ারের মধ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনী ব্যর্থতার পরিচয় দিচ্ছে: মেনন

/এমও/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী