করিমগঞ্জে পাট ক্ষেত থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জ প্রতিনিধি
২১ জুন ২০১৬, ২০:২৪আপডেট : ২১ জুন ২০১৬, ২০:৩৩

জেলার করিমগঞ্জ উপজেলার পাট ক্ষেত থেকে নাদিয়া আক্তার (৩৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ লাশ উদ্ধার
মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার জয়কা ইউনিয়নের সিংগুয়া বিলের পাট ক্ষেত থেকে হাত বাধা ও গলায় দড়ি প্যাঁচানো অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।  তিনি বোরকা পরিহিতা ছিলেন। পুলিশ তার কাছ থেকে একটি ভ্যানিটি ব্যাগ ও একটি মোবাইল ফোন উদ্ধার করে। নিহত নাদিয়া উপজেলার গুণধর ইউনিয়নের সুধী গ্রামের মহল মিয়ার স্ত্রী। বাবার নাম সিদ্দিক মিয়া।
নিহতের বাবা সিদ্দিক মিয়া জানান, নাদিয়া গত সোমবার সন্ধ্যায় করিমগঞ্জ আনন্দবাজার এলাকায় এক স্বজনের বাসা থেকে ইফতার করে পার্শ্ববর্তী সুধী গ্রামে ফিরছিলেন। কিন্তু তিনি বাড়িতে ফিরে না গেলে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।পরের দিন বেলা ৩ টার দিকে এলাকাবাসী সিংগুয়া বিলের পাট ক্ষেতে লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রাব্বানী ঘটনার সত্যতা স্বীকার করে জানান,মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই নারীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় এখনও কেউ মামলা করেনি এবং কাউকে গ্রেফতার করা হয়নি বলে জানান ওসি।
  আরও পড়তে পারেন: এক মাসেও কূলকিনারা নেই কুষ্টিয়ায় চিকিৎসক হত্যা রহস্যের
আরও পড়তে পারেন: ১১ আসামিকে খালাসের রায় ১৬ জুলাই পর্যন্ত স্থগিত





/এমএসএম /

সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী