আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলা

১১ আসামিকে খালাসের রায় ১৬ জুলাই পর্যন্ত স্থগিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জুন ২০১৬, ১১:০২ আপডেট : ২১ জুন ২০১৬, ১৩:০৭

আহসানউল্লাহ মাস্টার

আওয়ামী লীগ নেতা আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলায় আপিলে ১১ আসামিকে খালাসের রায় স্থগিত করেছেন আদালত। রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী ১৬ জুলাই পর্যন্ত রায় স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের চেম্বার জজ।

সোমবার হাইকোর্টের দেওয়া রায় স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। সোমবার (২০ জুন) দুপুরে সুপ্রিমকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়। গত ১৫ জুন গাজীপুরের সাবেক আওয়ামী লীগ নেতা  ও এমপি আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলায় আপিলের রায়ে বিএনপি নেতা নুরুল ইসলাম সরকারসহ ছয়জনের ফাঁসির আদেশ বহাল এবং আটজনের যাবজ্জীবন বহাল রেখেছেন আদালত। এছাড়াও আসামিদের ১১ জনকে খালাস দেওয়া হয়েছে। দুজন মারা যাওয়ায় তাদের ব্যাপারে কোনও আদেশ আসেনি এবং একজন আপিলই করেননি।

২০০৪ সালের ৭ মে প্রকাশ্যে ওই হত্যাকাণ্ডের পরদিন টঙ্গী থানায় মামলা করেন নিহতের ভাই মতিউর রহমান। এরপর ওই বছরই এ মামলায় অভিযোগপত্র দেয় পুলিশ। আহসানউল্লাহ মাস্টার গাজীপুর-২ আসন থেকে দু’দফা সংসদ সদস্য নির্বাচিত হন ১৯৯৬ ও ২০০১ সালে।

তিনি বিভিন্ন সময় জাতীয় শ্রমিক লীগের কার্যকরী সভাপতি, সাধারণ সম্পাদক এবং শ্রম বিষয়ক সংগঠন বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ বিলসের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।

আরও পড়ুন: পরিবহন ধর্মঘট চলছে

/ইউআই/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপিকে দেশের মানুষ বারবার পুরস্কৃত করেছে: নজরুল ইসলাম খান
বিএনপিকে দেশের মানুষ বারবার পুরস্কৃত করেছে: নজরুল ইসলাম খান
ঝিনাইদহের পুরাতন ডিসি কোর্টের সামনে ককটেল সদৃশ বস্তু
ঝিনাইদহের পুরাতন ডিসি কোর্টের সামনে ককটেল সদৃশ বস্তু
মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুর-লুটপাটে জড়িতদের দ্রুত গ্রেফতার করতে হবে: ডিএনসিসি প্রশাসক
মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুর-লুটপাটে জড়িতদের দ্রুত গ্রেফতার করতে হবে: ডিএনসিসি প্রশাসক
অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি!
অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি!
সর্বাধিক পঠিত
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
সমুদ্রের বুকে ঝিনুক আকৃতির টার্মিনাল, অক্টোবরেই আন্তর্জাতিক ঘোষণা
কক্সবাজার বিমানবন্দর সমুদ্রের বুকে ঝিনুক আকৃতির টার্মিনাল, অক্টোবরেই আন্তর্জাতিক ঘোষণা
নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ
নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ
গানে গানে জাফর ইকবাল-ববিতার প্রেম
গানে গানে জাফর ইকবাল-ববিতার প্রেম
এপিবিএনের দায়িত্বের লিখিত বিবরণ চেয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ
এপিবিএনের দায়িত্বের লিখিত বিবরণ চেয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ