গোপালগঞ্জে শিক্ষিকাকে যৌন হয়রানির অভিযোগে বখাটের কারাদণ্ড

গোপালগঞ্জ প্রতিনিধি
২৪ জুন ২০১৬, ০৩:৫৫আপডেট : ২৪ জুন ২০১৬, ০৪:২৬
image

গোপালগঞ্জ গোপালগঞ্জের কোটালীপাড়ায় শিক্ষিকাকে যৌন হয়রানির অভিযোগে বখাটে হামীম শেখকে (৩৮) এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দুপুর ১টায় কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. জিলাল হোসেন এ রায় প্রদান করেন।
সাজাপ্রাপ্ত বখাটে যুবক হামীম শেখ কোটালীপাড়া উপজেলার মান্দ্রা গ্রামের আজাহার শেখের ছেলে।
কোটালীপাড়া থানার ওসি মোহাম্মদ কামরুল ফারুক জানান, গত কয়েকদিন ধরেই স্কুলে যাতায়াতের পথে মান্দ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে হামীম শেখ যৌন হয়রানি করে আসছিল।
জানা গেছে, বুধবার (২২ জুন) ওই শিক্ষিকা কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এ ব্যাপারে অভিযোগ করেন। বৃহস্পতিবার স্কুলের যওয়ার সময় তাকে আবারও যৌন হয়রানি করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কোটালীপাড়া থানার পুলিশ হামীমকে হাতেনাতে আটক করে।

এরপর সাক্ষ্য প্রমাণ শেষে ভ্রাম্যমাণ আদালতের বিচারক হামীমকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। ওই রায়ের পর তাকে গোপালগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয় বলে জানা গেছে।

আরও পড়ুন:

আয়োডিনবিহীন লবণ বিক্রি করায় তিন ব্যবসায়ীকে জরিমানা

আশুলিয়ায় পোশাক শ্রমিককে কুপিয়ে হত্যা, যুবকের লাশ উদ্ধার

/এনএস/এসএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে