মিলেমিশে বরাদ্দ ‘বাটোয়ারা’, কাজ পেলেন আ.লীগ নেতা ও জনপ্রতিনিধিরা

বগুড়া প্রতিনিধি
২৪ জুন ২০১৬, ১৭:২৭আপডেট : ২৪ জুন ২০১৬, ১৭:২৭

বগুড়া বগুড়ার সারিয়াকান্দিতে টেন্ডার ছাড়াই স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) প্রায় ৩৬ লাখ টাকার কাজ ভাগাভাগি করে নিয়েছেন স্থানীয় আওয়ামী লীগ নেতা, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা। এ ঘটনায় ক্ষোভের সৃষ্টি হয়েছে বঞ্চিত ঠিকাদারদের মাঝে। তারা এ ব্যাপারে প্রতিকার পেতে সংশ্লিষ্ট সবার হস্তক্ষেপ কামনা করেছেন।
ঠিকাদারদের অভিযোগ থেকে জানা গেছে, বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বিশেষ বরাদ্দের ২০ লাখ টাকার মধ্যে স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক জাহিদুল ইসলাম রাজু ৪ লাখ, আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক মজিবুর রহমান ৪ লাখ, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাসেদুল হক ঠাণ্ডা ১ লাখ ৫০ হাজার, যুবলীগের সভাপতি আইয়ুব তরফদার ২ লাখ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম পটল ২ লাখ ৫০ হাজার, উপজেলা চেয়ারম্যান মাছুদুর রহমান ২ লাখ, ভাইস চেয়ারম্যান ৪ লাখ, খায়রুল আলম সরদার ২ লাখ ৫০ হাজার, মামুন জিয়াউল হক রতন সরদারকে ২ লাখ টাকার কাজ দেওয়া হয়েছে বলে জানা গেছে। এলজিইডির ঠিকাদার লাইসেন্সের অনুকূলে উল্লেখিত ৮টি প্রকল্পে এই বরাদ্দ দেওয়া হয়।
এছাড়া, ২০১৫-২০১৬ অর্থবছরের উল্লিখিত বরাদ্দ থেকে ১২ ইউপি চেয়ারম্যান ভুয়া প্রকল্প দেখিয়ে ১২ লাখ টাকা উত্তোলন করেছেন বলেও অভিযোগ উঠেছে। প্রকল্পগুলো হলো- সাধারণ বরাদ্দের ১২টি ইউনিয়নের চেয়ারম্যানদের ১২টি নলকূপ সরবরাহ প্রকল্প, উপজেলা ভাইস চেয়ারম্যানের ২টি প্রকল্পের মধ্যে নলকূপ সরবরাহ ২ লাখ ও রিং স্ল্যাব সরবরাহ ২ লাখ টাকা।
নাম প্রকাশ করতে অনিচ্ছুক এলজিইডির একজন ঠিকাদার জানান, পূর্ব পরিকল্পিতভাবে কাজ ভাগ বাটোয়ারা করার জন্য টেন্ডার ছাড়াই পছন্দের ব্যক্তিদের কাজ দেওয়া হয়েছে।

এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী শাহ মো. শহিদুল ইসলাম জানান, সময় স্বল্পতার কারণে কোটেশনের মাধ্যমে ঠিকাদার নিয়োগ করা হয়েছে। তাই টেন্ডার করার প্রয়োজন পড়েনি। তবে সময় স্বল্পতার কারণ জানতে চাইলে তিনি কোনও উত্তর দেয়নি। এ ব্যাপারে অভিযুক্তদের সঙ্গে কথা বলতে চাইলে তারা কোনও মন্তব্য করতে রাজি হননি।
আরও পড়ুন:

/এমও/এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম