মৌলভীবাজারে অবাধে চলছে পাহাড়-টিলা কাটা

সাইফুল ইসলাম, মৌলভীবাজার
২৫ জুন ২০১৬, ০২:৩৬আপডেট : ২৫ জুন ২০১৬, ০২:৪১

মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় অবাধে চলছে পাহাড়-টিলা কাটা। পাহাড়-টিলা কাটা বন্ধে প্রশাসনের উদ্যোগ না থাকায় ‘পাহাড়-টিলা খেকোদের’ আগ্রাসন বেড়েই চলেছে। এছাড়া জেলার শ্রীমঙ্গল,কমলগঞ্জ উপজেলায়ও টিলা কাটা চলছে। কখনও কখনও প্রশাসনের কর্তা ব্যক্তিদের চোখের সামনেই ধ্বংস করা হচ্ছে পাহাড় টিলা।
পরিবেশ আইন লঙ্ঘন করে অবাধে পাহাড়-টিলা কাটা চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছে নীরব।এতে ধ্বংস হচ্ছে পাহাড়ের সবুজ বনাঞ্চল। বন্যপ্রাণীরা হারাচ্ছে আবাসস্থল। যার কারণে অনেক সময় বাঘ,বানরসহ নানা প্রজাতির বন্যপ্রাণী লোকালয়ে চলে আসে এবং প্রাণ হারায়। অতিবর্ষণে ভূমি ধসে ঘটছে হতাহতের ঘটনাও।
আরও পড়তে পারেন: ব্রেক্সিটের পর কী ঘটতে যাচ্ছে
সংশ্লিষ্টদের মতে,প্রতিবছর বিশ্ব পরিবেশ দিবস এলেই শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে এক ঘণ্টার শোভাযাত্রা ও আলোচনা ছাড়া পরিবেশ রক্ষা সংক্রান্ত আর কোনও উদ্যোগ নেওয়া হয় না। যার কারণে সাধারণ মানুষের মধ্যে এখনও পরিবেশ বিষয়ে সচেতনতার সৃষ্টি হয়নি।
বড়লেখা উপজেলার পাহাড়ি এলাকা সদর ইউনিয়নের ডিমাই, কেছরিগুল, গঙ্গারজল, দক্ষিণ ইউনিয়নের কাশেমনগর, হাকায়িতি, পূর্ব হাতলিয়া, দক্ষিণ শাহবাজপুর ইউপির বোবারথল, মোহাম্মদনগর, ছোটলেখা, ঘোলসা, চণ্ডিনগর, মুড়াউল, অফিস বাজার, উত্তর শাহবাজপুর ইউপির বড়-আইল  , নান্দুয়া, পূর্ব বাণীকোনা, শ্রীদরপুরসহ বিভিন্ন গ্রামে প্রকাশ্যে পাহাড় টিলা কাটা হচ্ছে। এসব পাহাড়-টিলা ধ্বংস করা হচ্ছে স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায়।
পাহাড়-টিলার মাটি বহনের কাজে নিয়োজিত রয়েছে শতাধিক ট্রাক্টর। এদের অধিকাংশেরই কাগজপত্র নেই। ট্রাক্টরের সাহায্যে মাটি বহন করায় উপজেলার বিভিন্ন গ্রামীণ সড়ক ও উপজেলা সদরের শহরের প্রধান সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে। উত্তর শাহবাজপুর ইউনিয়নের নান্দুয়া এলাকায় সদ্য কেটে নেওয়া পাহাড়ের দৃশ্য দেখা যায়।
আরও পড়তে পারেন: ব্রেক্সিটের ফলে যুক্তরাজ্যের ভবিষ্যৎ চ্যালেঞ্জের মুখে: টিউলিপ
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে,এলাকার বাসিন্দা বশির আলীর ছেলে কমর উদ্দিন পাহাড়ের মাটি কাটাচ্ছেন। একই ইউনিয়নের বাণীকোনা গ্রামের বাসিন্দা আব্দুর নূরের বাড়িতে পাহাড় কেটে মাটি নেওয়ার দৃশ্য চোখে পড়ে।

এদিকে দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের বড়লেখা-শাহবাজপুর সিঅ্যান্ডবি সড়কের পূর্ব পাশের চণ্ডিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় লাগোয়া ফসলি জমি পাহাড়ি টিলার মাটি দিয়ে ভরাট করতে দেখা গেছে।

মাটি ভরাটের কাজে নিয়োজিত শ্রমিকদের সঙ্গে কথা বললে জানা যায়,জমির মালিক সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার প্রবাসী লালা মিয়া মাটি ভরাট করাচ্ছেন।মাটি কেটে ভারাটের দায়িত্বে থাকা স্থানীয় ইউপি সদস্যের ছেলে আব্দুস শুক্কুর বলেন,  ‌‌আমরা তো মজুর মানুষ। মাটি তো অনেক জায়গায় কাটা চলে।

পাহাড়ি-টিলার মাটি কেটে ফসলি জমি ভরাটের বিষয়ে পরিবেশ অধিদফতরের কোনও অনুমতি নিয়েছেন কিনা জিজ্ঞেস করলে তিনি বলেন,‌‌‌কারও অনুমতি নেওয়ার প্রয়োজন আছে বলে আমার জানা নেই।

সদর ইউনিয়নের গঙ্গারজল গ্রামের আমির আলী তার দখলীয় (খাস) পাহাড়ি টিলা থেকে অব্যাহত পরিবেশ আইন লঙ্ঘন করে মাটি কেটে বিক্রি করছেন।

এ ব্যাপারে বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম আব্দুল্লাহ আল মামুন বাংলা ট্রিবিউনকে বলেন,পাহাড় টিলা কাটার বিষয়ে ইতিমধ্যে পরিবেশ অধিদফতর বরাবরে ১০টি মামলা পাঠানো হয়েছে। যথারীতি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।পাহাড়-টিলা কাটা প্রতিরোধে প্রশাসন তৎপর রয়েছে। তবে পাহাড়-টিলা কাটা বন্ধে প্রশাসনকে সহযোগিতাসহ জনগণকেও এগিয়ে আসতে হবে।

 /এমএসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান