প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ছাত্র হত্যা

সিসি টিভির ফুটেজ দেখে আরও একজন আটক

চট্টগ্রাম ব্যুরো
২৫ জুন ২০১৬, ০২:৫৯আপডেট : ২৫ জুন ২০১৬, ০২:৫৯

চট্টগ্রামে প্রিমিয়ার বিশ্ববিদ্যায়ে সোহেল হত্যা চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের এমবিএর ছাত্র এবং ছাত্রলীগ নেতা নাছিম আহমেদ সোহেল হত্যা মামলায় আসিফ নামে আরও একজনকে আটক করেছে পুলিশ। সিসি টিভির ফুটেজ দেখে পুলিশ তাকে আটক করে। গত ২৯ মার্চ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছুরিকাঘাত করে নাসিমকে হত্যা করে প্রতিপক্ষরা।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজ আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, সিসি টিভির ফুটেজে দেখা যায় ঘটনার দিন আসিফ ব্যাগ থেকে ছুরি বের করছে। পুলিশের একটি উচ্চ পর্যায়ের তদন্ত দল বিকেল ৩টার দিকে ষোলশহরের ২ নম্বর গেট এলাকার আলফালাহ লেন থেকে তাকে আটক করে।

তিনি আরও বলেন, আসিফ নোয়াখালী জেলার রমজান আলীর ছেলে। যদিও প্রথমে মামলায় তার নাম উল্লেখ ছিল না। পরে পুলিশ সিসি টিভির ফুটেজ দেখে তাকে শনাক্ত করে এবং তাকে আটক করে।

গত ২৯ মার্চ নগরীর ওয়াসার মোড়ে বেসরকারি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের এক অনুষ্ঠানের আয়োজন নিয়ে বিরোধের জের ধরে নাসিম আহমেদ সোহেল খুন হন।

পরদিন সোহেলের বাবা আবু তাহের তার ছেলেরই এক সময়ের বন্ধু ইব্রাহীম সোহানসহ ১৬ জনের বিরুদ্ধে চকবাজার থানায় হত্যা মামলা করেন।

/এসএনএইচ/ এমএসএম/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে