ফেলে যাওয়া মানিব্যাগের সূত্র ধরে খুনিচক্র আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৭ জুন ২০১৬, ১৬:৪০আপডেট : ২৭ জুন ২০১৬, ১৬:৪৪

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শামীম (২৩) নামে এক ব্যবসায়ীকে খুন করে টাকা নিয়ে পালিয়ে  যাওয়ার পর খুনিদের ফেলে যাওয়া মানিব্যাগের সূত্র ধরে একটি মাদকপল্লী থেকে তাদের আটক করেছে পুলিশ।  উল্লাপাড়া থানার ওসি দেওয়ান কৌশিক আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেন।

ছিনতাইকারীদের হাতে নিহত ব্যবসায়ী শামীম

আটককৃতরা হলো, ইসমাইল হোসেন (২২), রবিন (১৬) ও নাহিদ (১৫)।  

নিহত শামীম সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের সামছুল হক এর ছেলে।

উল্লাপাড়ার থানা পুলিশ উপজেলার বড়হর গ্রামের একটি ফসলী মাঠ থেকে রবিবার রাত সাড়ে ১০ টার দিকে খুন হওয়া ওই তরুণ ব্যবসায়ীর লাশটি উদ্ধার করে।

সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক আব্দুল বারেক ও উল্লাপাড়া থানার ওসি দেওয়ান কৌশিক আহম্মেদ জানান, ব্যবসায়ী শামীম দেশীয় কোম্পানীর প্রসাধনী সামগ্রী সংগ্রহ করে উল্লাপাড়ার দোকানে দোকানে বিক্রি করতেন।  

রবিবার বিকেলে মার্কেট থেকে প্রায় লক্ষাধিক টাকা তুলে উল্লাপাড়ার শ্যামলীপাড়া বাসস্ট্যান্ড থেকে সিএনজি নিয়ে সিরাজগঞ্জ ফেরার পথে যাত্রীবেশে গাড়িতে উঠে ছিনতাইকারীরা তাকে খুন করে তার টাকা-পয়সা লুটে নিয়ে পালিয়ে যায়।

ঘটনাস্থলে ছিনতাকারীদের ফেলে যাওয়া ম্যানিব্যাগের সূত্র ধরে উল্লাপাড়া ও সদর থানা পুলিশ যৌথভাবে সোমবার ভোর রাতে অভিযান চালিয়ে জেলা সদরের মাহমুদপুর মাদক পল্লী থেকে ৩ ছিনতাইকারীকে আটক করে।

সিএনজি চালকসহ আরো দু’ছিনতাইকারী পলাতক রয়েছে। পুলিশ আটককৃতদের বাড়ি থেকে ছিনতাই হওয়া এক লাখ ৫ হাজার টাকা উদ্ধার করেছে।

/এইচকে/

আরও পড়ুন: আটক জঙ্গিদের ওপর নজরদারি বৃদ্ধি

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান