রাজনীতিবিদদের অতিকথন, শব্দ সন্ত্রাস বোমার চেয়ে ভয়ঙ্কর: সেতুমন্ত্রী

কুমিল্লা প্রতিনিধি
২৭ জুন ২০১৬, ১৭:০০আপডেট : ২৭ জুন ২০১৬, ১৮:০৩

ওবায়দুল কাদের পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের নেতারা শব্দ সন্ত্রাস করেন। এই সন্ত্রাস অস্ত্রের সন্ত্রাসের চেয়েও ভয়ঙ্কর। অতিকথন যখন সন্ত্রাসের মতো প্রতিক্রিয়ার সৃষ্টি করে, তখন কিন্তু এটা বোমার চেয়ে কম ভয়ঙ্কর নয়। কাজেই রাজনীতিবিদদের দায়িত্বশীল আচরণ করাই শ্রেয়।
সোমবার দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মিয়ার বাজারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, আগামী ২ জুন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চার লেনের কাজ প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। এটা জনগণের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহার।
তিনি আরও বলেন, অতীতের যে কোনও সময়ের চেয়ে দেশের রাস্তাঘাটের অবস্থা ভালো। ঈদ যাত্রায় মানুষকে যানজটের ভোগান্তিতে পড়তে হবে না। তবে কিছু বেপরোয়া চালকের কারণে দুর্ঘটনা ও যানজট সৃষ্ট হয়। এছাড়া দুই লেন মেঘনা, গোমতী ও দ্বিতীয় কাঁচপুর সেতুতে কিছু সমস্যা সৃষ্টি হতে পারে।
এর আগে রিকশার এক্সেল থেকে দুর্ঘটনা এড়াতে কে ও রিকশা গার্ডের উদ্বোধন করেন সেতুমন্ত্রী। এসময় কুমিল্লা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী জুনাইদ আহসান শিবিব, কুমিল্লা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী কেএম আতিকুল হক, চার লেনের প্রকল্প ব্যবস্থাপক মাসুম সারোয়ার ও সড়ক জনপদ কুমিল্লার নির্বাহী প্রকৌশলী মুহম্মদ সাইফ উদ্দিনসহ চার লেনের কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এইচকে/

আরও পড়ুন: ঈদের লম্বা ছুটিতে প্রস্তুত পর্যটন রাজধানী কক্সবাজার

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের