
আগামী ৭ আগস্ট দেশের আরও ৮টি পৌরসভার নির্বাচনি তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। চতুর্থ ধাপের এই ভোটে প্রতিদ্বন্দ্বিতায় আগ্রহী প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে পারবেন ১২ জুলাই পর্যন্ত।
নির্বাচন কমিশনার (ইসির) নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয় শাখার সহকারী সচিব রাজিব আহসান জানান, যে আটটি পৌরসভার নির্বাচনে তফসিল ঘোষণা করা হয়েছে, সেগুলো হলো নবগঠিত পৌরসভা রংপুরের পীরগঞ্জ, দিনাজপুরের ঘোড়াঘাট, নীলফামারী জেলার ডোমার পৌরসভা, পঠুয়াখালীর গলাচিপা, নড়াইলের লোহাগড়া, টাঙ্গাইলের ঘাটাইল, বগুড়ার সোনাতলা পৌরসভা।
২৭ জুলাই বিকালে এসব পৌরসভার মেয়র ও কাউন্সিলাদের জন্য এই তফসিল ঘোষণা করা হয়েছে। সেই অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১২ জুলাই। ১৪ জুলাই মনোয়নপত্র যাচাই-বাছাই এবং ২২ জুলাই মনোনয়নপত্র প্রত্যহারের শেষ সময় রাখা হয়েছে। আগামী ৭ আগস্ট পৌর নির্বাচন অনুষ্ঠিত হবে।
পৌর নির্বাচনের প্রথম পর্ব ৩০ ডিসেম্বর ২২৭টি পৌরসভায় ভোট হয়। তাতে আওয়ামী লীগ ১৭৭টি ও বিএনপি ২২টিতে মেয়র পদে জয়যুক্ত হয়। এছাড়া জাতীয় পার্টির একজন এবং ২৬ জন সতন্ত্র প্রার্থী মেয়র পদে জয়লাভ করেন।
দ্বিতীয় পর্বে ১০ পৌরসভার সব কয়টিতে জয়লাভ করেন আওয়ামী লীগের দলীয় প্রার্থী। তৃতীয় ধাপে ৯ পৌরসভার ৭টিতে আওয়ামী লীগ ও বাকি দুজন আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী মেয়র হিসেবে জয়লাভ করেন।
/জেবি/এসটি/








