শরণার্থী ক্যাম্পে আনসার হত্যা: রফিক ডাকাতসহ গ্রেফতার ৫

কক্সবাজার প্রতিনিধি
৩০ জুন ২০১৬, ২০:১৫আপডেট : ৩০ জুন ২০১৬, ২০:১৬

শরণার্থী ক্যাম্পে আনসার হত্যা: রফিক ডাকাতসহ গ্রেফতার ৫ কক্সবাজারের টেকনাফে আনসার ক্যাম্পে হামলা চালিয়ে এক আনসার সদস্যকে হত্যার ঘটনায় রফিক ডাকাতসহ পাঁচজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৭ এর সদস্যরা। বৃহস্পতিবার ভোর থেকে বেলা ১১টা পর্যন্ত টেকনাফের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন মো. রফিক (৩০), আবদুর রাজ্জাক (২৫),  জয়নাল ওরফে জানে আলম (৫০), মো. হারুন (৩০) ও আবদুস সালাম (২৯)। এরা কুতুপালং শরণার্থী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। এর মধ্যে রফিক ডাকাত দলের সর্দার বলে জানা গেছে।

বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে কক্সবাজারে র‌্যাব-৭ এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে চট্টগ্রাম র‌্যাবের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ জানান, গ্রেফতার পাঁচজনই টেকনাফ আনসার ক্যাম্পের হামলার ঘটনায় জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

প্রসঙ্গত, গত ১২ মে বৃহস্পতিবার রাত ৩টার দিকে টেকনাফ উপজেলার নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের পাশে আনসার ক্যাম্পে হামলা চালায় দুর্বৃত্তরা। এতে মোহাম্মদ আলী হোসেন নামে এক আনসার কমান্ডার নিহত হন। এ সময় পাঁচটি চায়নিজ রাইফেল, দুটি এসএমজি, চারটি শটগান ও ৬৭০টি গুলি লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

আরও পড়ুন:
সোহাগপুর বিধবা পল্লীর চার বীরাঙ্গনাকে মুক্তিযোদ্ধা সম্মাননা

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস