কুমিল্লায় অবস্থানরত ৪শ’ বিদেশির নিরাপত্তা জোরদার

কুমিল্লা প্রতিনিধি
০২ জুলাই ২০১৬, ২০:৫১আপডেট : ০২ জুলাই ২০১৬, ২০:৫১

কুমিল্লা রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারিতে দেশি-বিদেশি নাগরিকদের জিম্মি ও হতাহতের ঘটনার পর সারা দেশের মতো কুমিল্লা মহানগরীসহ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে শনিবার ভোর থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নিরাপত্তা জোরদার করা হয়েছে কুমিল্লায় অবস্থানরত প্রায় ৪শ বিদেশির। সতর্ক রাখা হয়েছে পুলিশ, র‌্যাব, বিজিবি ও গোয়েন্দা সংস্থার সদস্যদের। জেলা জুড়ে নিরাপত্তা জোরদারের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন।

পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা যায়, পুলিশ সদর দপ্তর এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি বার্তা পেয়ে কুমিল্লা মহানগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে নিরাপত্তা জোরদার করা হয়েছে। জেলার মুরাদনগর উপজেলার বাখরাবাদ গ্যাস ফিল্ড, নব গঠিত বাঙ্গরা বাজার থানার বাঙ্গরা গ্যাস ফিল্ড এবং দেবিদ্বার উপজেলার গোপালনগর গ্যাস ফিল্ডে অবস্থানরত বিদেশি নাগরিকদের নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়াও বিদেশি নাগরিকদের বিশেষভাবে সতর্ক থাকতে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে।

মুরাদনগর থানার ওসি মো. মিজানুর রহমান জানান, বাখরাবাদ গ্যাস ফিল্ডে কর্মরত বিদেশি নাগরিকদের নিরাপত্তা জোরদার করতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বাঙ্গরা বাজার থানার ওসি মো. মোয়াজ্জেম হোসেন জানান, বাঙ্গরা গ্যাস ফিল্ডে অবস্থানরত কয়েকজন বিদেশিকে সতর্ক থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে।

জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি একেএম মঞ্জুর আলম জানান, গুলশানের রেস্তোরাঁয় হামলার পর নগরীতে নিরাপত্তা জোরদারে ডিবির সদস্যরা কাজ করছে।

এদিকে, গুলশানের হোটেলে ওই হামলার পর কুমিল্লা ইপিজেড এলাকায় প্রবেশে কড়াকড়ি করা হয়েছে। সেখানে অবস্থানরত বিদেশিদের পুলিশের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

র‌্যাব-১১ কুমিল্লা সিপিসি-২ এর অধিনায়ক মেজর মো. মোস্তফা কায়জার জানান, নগরীর গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি স্থাপনা, ধর্মীয় প্রতিষ্ঠান, হাসপাতাল, বিদেশিদের কর্মস্থল ও আবাসস্থলে নিরাপত্তার বিষয়টি কঠোরভাবে র‌্যাব সদস্যরা তদারকির পাশাপাশি মোটরসাইকেলে টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

শনিবার বিকালে কুমিল্লা পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন জানান, জেলার বিভিন্ন গ্যাসফিল্ড, ইপিজেড, ধর্মীয় উপাসনালয়সহ নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

 আরও পড়ুন:

গুলশান হামলা: অত্যাধুনিক অস্ত্র ও প্রযুক্তি ব্যবহার করে জঙ্গিরা

/বিটি/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের