কিশোরগঞ্জে মন্দিরের সেবায়েতের ওপর হামলা

কিশোরগঞ্জ প্রতিনিধি
০৩ জুলাই ২০১৬, ০৩:০৪আপডেট : ০৩ জুলাই ২০১৬, ০৯:০৩

কিশোরগঞ্জ জেলা শহরের নগুয়া এলাকার বিবেকানন্দ পাঠাগার ও মন্দিরের সেবায়েতের ওপর  দুর্বৃত্তরা হামলা চালিয়েছে বলে দাবি করেছেন মন্দিরের সেবায়েত পলাশ চক্রবর্তী। শুক্রবার মধ্যরাতে শহরের নগুয়া পাঠাগার মোড় এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান তিনি।
পলাশ চক্রবর্তী বলেন, মুখোশধারী দুর্বৃত্তরা বাসায় ঢুকে তাকে হত্যার চেষ্টা চালায়।  তবে নিজের সাহসিকতার জন্য প্রাণে বেঁচে গেছেন তিনি।
পলাশ বলেন,শহরের নগুয়া মোড়ে অবস্থিত বিবেকানন্দ পাঠাগার ও মন্দিরের সেবায়েত হিসেবে তিনি কর্মরত। মন্দিরের পার্শ্ববর্তী বাড়িতে পরিবার-পরিজন নিয়ে বসবাস করেন। শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে বাড়ির দেয়াল টপকে মুখোশধারী এক দুর্বৃত্ত ভেতরে প্রবেশ করে। দরজায় নক করার পর সেবায়েত হাতে একটি রড নিয়ে দরজা খোলেন। সঙ্গে সঙ্গে চাপাতি হাতে থাকা মুখোশধারী দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। ধস্তাধস্তির এক পর্যায়ে তার ডান হাতে চাপাতির আঁচড় লাগে। পরে হাতে থাকা রড দিয়ে তিনি দুর্বৃত্তকে আঘাত করতে গেলে সে দেয়াল টপকে পালিয়ে যায়। পাশাপাশি দেয়ালের ওপাশে থাকা আরও দুই দুর্বত্তকেও  পালিয়ে যেতে দেখেন সেবায়েত পলাশ।

এদিকে ঘটনার খবর পেয়ে শনিবার সকাল সাড়ে ১১টার দিকে কিশোরগঞ্জের জেলা প্রশাসক মো. আজিমুদ্দিন বিশ্বাস,পুলিশ সুপার আনোয়ার হোসেন খান, জেলা পরিষদের প্রশাসক মো. জিল্লুর রহমানসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

বিবেকানন্দ পাঠাগার ও মন্দির পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট বিজয় শংকর রায় বলেন, সেবায়েতকে হত্যার জন্যই ঘাতকরা হামলা চালিয়েছিল। সেবায়েতের সাহসিকতায় তারা পিছু হটে। হামলার সময় একজন দেয়াল টপকে বাড়ির ভেতরে প্রবেশ করে। বাকি কয়েকজন বাড়ির গেটের সামনে দাঁড়িয়েছিল।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশাররফ হোসেন জানান, এ ঘটনায় সেবায়েত পলাশ চক্রবর্তী থানায় কোনও অভিযোগ দায়ের করেননি। অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে।

 /এমএসএম /

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে