মাদারীপুরে শিক্ষক রিপন হত্যাচেষ্টা

পরিকল্পনাকারী সাইফুল্লাহর বাবা আটক না আত্মগোপনে?

মাদারীপুর প্রতিনিধি
০৩ জুলাই ২০১৬, ১১:০৯আপডেট : ০৩ জুলাই ২০১৬, ১১:০৯

মাদারীপুর মাদারীপুরের সরকারি নাজিমউদ্দিন কলেজের গণিত বিভাগের শিক্ষক রিপন চক্রবর্তীর ওপর হামলার প্রধান পরিকল্পনাকারী হিসেবে গণিত বিভাগের বিভাগীয় প্রধান কাজী বেলায়েত হোসেনের ছেলে খালেদ সাইফুল্লাহ জামিলকে আটক করেছে পুলিশ। গত সোমবার (২৭ জুন) মধ্যরাতে কালকিনি উপজেলার গোপালপুর বড় মসজিদ থেকে পুলিশ পরিচয়ে তাকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ছিল পরিবারের। এদিকে, পরের দিন মঙ্গলবার দুপুর থেকে তার বাবা মাদারীপুর নাজিমউদ্দিন কলেজের গণিত বিভাগের প্রধান কাজী বেলায়েত হোসেনও নিখোঁজ রয়েছেন। তার মুঠোফোন বন্ধ থাকায় পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, কলেজের সহকর্মী, শিক্ষার্থী ও গণমাধ্যম কর্মীরা যোগাযোগ করতে পারছেন না।

এ বিষয়ে জানতে চাইলে মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার হোসেন বলেন, ছেলে জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত তা টের পেয়ে হয়ত ওই শিক্ষক আত্মগোপনে চলে গেছেন। পুলিশের সন্দেহ তার বাবা এ পরিস্থিতে আত্মগোপনে রয়েছেন। খালেদ সাইফুল্লাহ জামিলের পরিবারের কর্মকাণ্ডও খতিয়ে দেখবে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর সরকারি নাজিমউদ্দিন কলেজের গণিত বিভাগের প্রধান কাজী বেলায়েত হোসেনের বড় ছেলে খালেদ সাইফুল্লাহ। তিনি শিবচরের জামিয়াতুস সুন্নাহ মাদ্রাসার ছাত্র ছিলেন। গত বছর তিনি ফরিদপুরের মার্কাজ মাদ্রাসায় সরহেবেকায়া বিভাগে ভর্তি হন। রমজান শুরু হলে তিনি কালকিনি উপজেলার গোপালপুর বড় মসজিদে তারাবি নামাজের ইমামতির দায়িত্ব নেন।

খালেদ সাইফুল্লাহ জামিলের আরেক ভাই শিবচরের জামিয়াতুস সুন্নাহ মাদ্রাসার ছাত্র। তাদের বাড়ি মাদারীপুর সদর উপজেলার দুধখালি ইউনিয়নের বলষা গ্রামে। তার বাবা চাকরির সূত্র ধরে মাদারীপুর শহরের গোলাবাড়ি এলাকায় বাড়ি করে পরিবারের সদস্যদের নিয়ে বসবাস করছেন।

সাইফুল্লাহর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে গোলাবাড়ির ওই বাড়িতে গেলে ঘর থেকে বের হননি গৃহকর্ত্রী নাজমা বেগম। জানালার ওপাশ থেকে তিনি বলেন, সোমবার রাতে তার ছেলেকে ধরে নেওয়ার পর মঙ্গলবার সকালে কলেজের উদ্দেশে যান কাজী বেলায়েত হোসেন। কলেজ থেকে তিনি আর বাড়ি ফেরেননি। বেলায়েত হোসেনের মোবাইল না থাকায় তার সঙ্গে যোগাযোগও সম্ভব হয়নি। এদিকে, শুক্রবার (১ জুলাই) দুপুরে আবারও ওই বাড়িতে গেলে সেটি তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায়। প্রতিবেশীরাও জানেননা তারা কোথায় গিয়েছেন।

মুঠোফোনে যোগাযোগ করা হয় সাইফুল্লাহর মামা গোলাম রসুলের সঙ্গে। তিনি বলেন, খালেদ সাইফুল্লাহ পড়ালেখা নিয়ে মাদ্রাসায় ব্যস্ত থাকত। সে কারও সঙ্গে কখনও খারাপ আচরণ করত না। সে জঙ্গি তৎপরতায় জড়িত তা আমাদের বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। সাইফুল্লাহর বাবা ও পরিবারের অন্য সদস্যরা কোথায় আছেন তা তিনি জানেন না বলে দাবি করেন।

তিনি বলেন, মঙ্গলবার দুপুরে আমার সঙ্গে শেষ কথা হয় বেলায়েত হোসেনের। তখন তিনি জানিয়েছিলেন তিনি অসুস্থ বোধ করছেন। তার চিকিৎসা ও বিশ্রাম প্রয়োজন। এরপর আর আমরা তার সঙ্গে যোগাযোগ করতে পারিনি।

এদিকে, সাইফুল্লাহকে মাদারীপুর থেকে গ্রেফতারের বিষয়টি অস্বীকার করে জেলা পুলিশ সুপার  মোহাম্মদ সারোয়ার হোসেন বলেন, সাইফুল্লাহকে ঢাকায় গ্রেফতার করা হয়েছে। সেখানে তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে।  সেই মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। সময়মত তাকে রিপন চক্রবর্তীর ওপর হামলা মামলায় গ্রেফতার দেখানো হবে।

আরও পড়ুন:
প্রতিবেশীদের বর্ণনায় ভয়াল ২৪ ঘণ্টা

গুলশানের রেস্টুরেন্টে কমান্ডো অভিযানের ৫টি ভিডিও

/বিটি/এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের