ফেসবুকে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়ায় যুবক গ্রেফতার

রংপুর প্রতিনিধি
০৪ জুলাই ২০১৬, ১৫:০০আপডেট : ০৪ জুলাই ২০১৬, ১৫:০৪

ফেসবুকে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়ায় যুবক গ্রেফতার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকিসহ কটূক্তি মন্তব্য করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম আরিফ ফয়সাল জোনায়েদ চৌধুরী (১৯)। সোমবার সকালে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
জোনায়াদের বাড়ি রংপুর নগরীর মাহিগজ্ঞ শেঠিয়ার মোড় এলাকায়।
কোতোয়ালী থানার মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই মনজু জানান,  জোনায়েদ তার ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিসহ তাকে ও জাতির জনক বঙ্গবন্ধু সম্পর্কে বেশ কিছু আপত্তিকর ও অশালীন মন্তব্য তার স্ট্যাটাসে উল্লেখ করে।  বিষয়টি স্থানীয় লোকজন ফেসবুকে দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে সোমবার সকালে পুলিশ তাকে গ্রেফতার করে।
এ ঘটনায় মহানগর আওয়ামী লীগের ২৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান বাদী হয়ে তথ্যপ্রযুক্তি আইনে মামলা দায়ের করেছে বলে জানিয়েছে পুলিশ।

কোতোয়ালী থানার ওসি এবিএম জাহিদুল ইসলাম জানান,  জোনায়েদকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । তবে পুলিশের একজন কর্মকর্তা জানান, জোনায়েদ জঙ্গি সংগঠনের সঙ্গে সংপৃক্ত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন: বরিশালে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ২

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী