রাজশাহীতে ঈদের জামাত কখন, কোথায়

রাজশাহী প্রতিনিধি
০৫ জুলাই ২০১৬, ১২:২০আপডেট : ০৫ জুলাই ২০১৬, ১২:২৭

রাজশাহীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় হযরত শাহ মখদুম (রহ.) কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। সেখানে ইমামতি করবেন হযরত শাহ মখদুম (রহ.) জামিয়া ইসলামীয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শাহাদাৎ আলী।

তবে বৈরি আবহাওয়া বিরাজ করলে একই সময়ে হযরত শাহ মখদুম (রহ.) দরগা মসজিদে একাধিক ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। এছাড়া সকাল ৮টায় নগরীর সাহেববাজার বড় রাস্তায় এবং টিকাপাড়ায় মহানগর ঈদগাহ ময়দানে ঈদের বৃহত্তম জামাত অনুষ্ঠিত হবে।

হযরত শাহ মখদুম (রহ.) জামিয়া ইসলামীয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শাহাদাৎ আলী জানান, ঈদের জামাতে তার সহকারী ইমাম হিসেবে থাকবেন হাফেজ মওলানা মুফতি ইয়াকুব আলী।

এদিকে, রাজশাহী সিটি করপোরেশন, ইসলামিক ফাউন্ডেশন ও রাজশাহী শাহ মখদুম দরগা ট্রাস্ট এবং স্থানীয় সূত্রে পাওয়া সূত্র মতে, শহীদ কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে (তেরখাদিয়া) ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে সকাল ৮টা ১৫ মিনিটে। এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ঈদগাহে সকাল ৮টায়, শিরোইল সরকারি হাই স্কুল ঈদগাহ মাঠে সকাল সোয়া ৮টায়, হাজী লাল মুহাম্মদ ঈদগাহ মাঠে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। তবে বৃষ্টিপাত হলে সকাল ৮টায় প্রথম জামাত হবে বায়তুল আমান জামে মসজিদে এবং দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল পৌনে ৯টায়।

রাজশাহী

অন্যদিকে, নগরীর বুলনপুর ঈদগাহ মাঠে সকাল ৮টায়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সকাল ৮টায়, রাজশাহী জজ কোর্ট ঈদগাহে সাড়ে ৮টায়, লক্ষ্মীপুর ভাটাপাড়া ঈদগাহ মাঠ, রায়পাড়া বসরী ঈদগাহ ময়দান, কাঠালবাড়ীয়া ঈদগাহ ময়দান, রায়পাড়া ঈদগাহ ময়দান, রাজশাহী কোর্ট স্টেশন ঈদগাহ, শালবাগান গণপূর্ত মাঠ, মোল্লাপাড়া ঈদগাহ, লক্ষীপুর ভাটাপাড়া ঈদগাহ মাঠ, কোর্ট বুলনপুর ঈদগাহ মাঠ, খোজাপুর গোরস্থান ঈদগাহ মাঠ, সাতবাড়িয়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়।

রাজারহাতা জামে মসজিদের পরিচালনায় ঈদুল ফিতরের জামাত লোকনাথ হাইস্কুল মাঠে সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। জামাতে ইমামতি করবেন জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত শ্রেষ্ঠ ইমাম রাজারহাতা জামে মসজিদের খতিব অধ্যাপক ড. মাওলানা মুহা. কাওসার হুসাইন। এই জামাতে নারীদের জন্যও ব্যবস্থা থাকবে। আবহাওয়া প্রতিকূল হলে রাজারহাতা জামে মসজিদে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। প্রয়োজনে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮ টা ৪৫ মিনিটে।  

বাঘাও ঐতিহাসিক শাহী মসজিদ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। বৈরি আবহাওয়া বিরাজ করলে এ ক্ষেত্রে স্থানীয় মসজিদসমূহে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া বিভিন্ন এলাকায় স্থানীয় মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

/বিটি/টিএন/

আরও পড়ুন:

বৃষ্টির কারণে খুলনা সার্কিট হাউজ ময়দানে ঈদের জামাত হচ্ছে না

দেশের সবচেয়ে বড় ঈদ জামাতের জন্য প্রস্তুত শোলাকিয়া

জাতীয় ঈদগাহে প্রধান জামাত হবে সকাল সাড়ে আটটায়

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম