প্রাইভেটকার খাদে, ছাত্রলীগ নেতাসহ নিহত ২

নাটোর প্রতিনিধি
০৭ জুলাই ২০১৬, ১৬:১৮আপডেট : ০৭ জুলাই ২০১৬, ১৬:১৮

প্রাইভেটকার খাদে, ছাত্রলীগ নেতাসহ নিহত ২ নাটোরের বড়াইগ্রাম উপজেলার রেজুর মোড়ে প্রাইভেটকার খাদে পড়ে ছাত্রলীগ নেতা মেহেদী হাসান মণ্ডলসহ দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন। বৃহস্পতিবার (৭ জুলাই) দুপুর ২টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মেহেদী হাসান মণ্ডল (৩২) গুরুদাসপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। নিহত আরেকজন হলেন ওই প্রাইভেটকারের চালক শাহাবুল।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, দুপুরে বন্ধুদের নিয়ে নিজেদের প্রাইভেটকারে করে গুরুদাসপুরের নয়াবাজার থেকে নাটোরের দিকে যাচ্ছিলেন মেহেদী। পথে বড়াইগ্রামের রেজুর মোড়ে গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় গাড়িটি রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মেহেদী ও চালক শাহাবুদ্দিনের মৃত্যু হয়। আহত হন তিনজন। তাদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত প্রাইভেটকারটি উদ্ধার করা হয়েছে বলেও জানান ওসি।

আরও পড়ুন:

শোলাকিয়ায় বোমা হামলায় পুলিশসহ নিহত ৪, আহত ১২

শোলাকিয়ার হামলাকারীদের বয়স ২০ থেকে ২৫

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী