হরকাতুল জিহাদ নেতার ভাই মতি কারাগারে

গোপালগঞ্জ প্রতিনিধি
১১ জুলাই ২০১৬, ১৯:১১আপডেট : ১১ জুলাই ২০১৬, ১৯:১৪

গোপালগঞ্জ গোপালগঞ্জে হরকাতুল জিহাদ নেতা মুফতি আব্দুল হান্নান মুন্সির ছোট ভাই মুন্সি কামরুজ্জামান মতিন ওরফে মতি মুন্সিকে (৪৯) গ্রেফতারের পর কারাগারে পাঠানো হয়েছে।
সোমবার দুপুরে গোপালগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে বিচারক মতি মুন্সিকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ফারুক জানান, গত রবিবার গভীর রাতে কোটালীপাড়া উপজেলার ঘাঘরকান্দা এলাকার থেকে কোটালীপাড়া থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
তিনি আরও বলেন, নাশকতা করতে পারে এমন আশঙ্কায় তাকে গ্রেফতার করা হয়েছে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা জানিয়েছেন, ১২ এপ্রিল গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদীঘলিয়া পলিটেকনিক ইনস্টিটিউট থেকে মুফতি হান্নান মুন্সির অপর ছোট ভাই আনিচুর রহমান মুন্সিসহ চার শিবির কর্মীকে পুলিশ গ্রেফতার করে। এ ঘটনায় গ্রেফতারকৃত ওই চার জনসহ ৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ১০ থেকে ১২ জনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে মামলা  করা হয়। ওই মামলায় মুন্সি কামরুজ্জামান মতিকে গ্রেফতার করা হয়।

/এসএনএইচ/এনএস/

আরও পড়ুন: শোলাকিয়ায় আটক শফিউল পঞ্চগড়ে পুরোহিত হত্যাকাণ্ডেরও আসামি

সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি