সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় পাকিস্তানি নাগরিক নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুলাই ২০১৬, ২১:৩৩আপডেট : ১১ জুলাই ২০১৬, ২৩:০০

চট্টগ্রাম চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় রানা জহির (৫৫) নামে এক পাকিস্তানি নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিন ব্যক্তি আহত হয়েছেন। তাদের সবাইকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রবিবার রাত ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছোট দারোগাহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রানা জহির সীতাকুণ্ডের সানম্যান টেক্সটাইল মিলের জেনারেল ম্যানেজার।  তাকে বহনকারী একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
এ বিষয়ে সানম্যান টেক্সটাইল মিল লিমিটেডের টেলিফোন অপারেটর নীলুফার ইয়াসমিন বাংলা ট্রিবিউনকে বলেন, নিহত রানা জহির সানম্যান সীতাকুণ্ডের কদম রসুল এলাকায় অবস্থিত সানম্যান টেক্সটাইল মিলে জেনারেল ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের নায়েক মো. হামিদ জানান, দুর্ঘটনায় আহত বাকি তিনজনের শারীরিক অবস্থাও গুরুতর। তারা সানম্যান টেক্সটাইল মিলের  কর্মকর্তা।

তবে তাদের নাম ও পরিচয় জানা যায়নি।

/এনএস/এবি/টিএন/

 বরিশালে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের