রাজারহাট মহিলা ডিগ্রি কলেজ জাতীয়করণ হওয়ায় আনন্দ শোভাযাত্রা

কুড়িগ্রাম প্রতিনিধি
১৪ জুলাই ২০১৬, ১৭:৪৩আপডেট : ১৪ জুলাই ২০১৬, ১৭:৪৬

কুড়িগ্রামের রাজারহাট মহিলা ডিগ্রি কলেজ জাতীয়করণ হওয়ায় আনন্দ র‌্যালি ও সমাবেশ করেছে কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকসহ সর্বস্তরের মানুষ। তাদের প্রাণের দাবি পূরণ হওয়ায় আনন্দে উদ্বেলিত হয়ে তারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারকে অভিনন্দন জানিয়ে এ আনন্দ র‌্যালি করে।

বৃহস্পতিবার সকালে কলেজ চত্বর থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়ে রাজারহাট উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে রাজারহাট সোনালী ব্যাংক চত্বরে অভিনন্দন সমাবেশ অনুষ্ঠিত হয়।

রাজারহাট মহিলা ডিগ্রি কলেজ সরকারিকরণ হওয়ায় এলাকাবাসীর আনন্দ মিছিল

রাজারহাট মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আসিফ ইকবাল রাজন বলেন, ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত এ কলেজটি প্রতিষ্ঠালগ্ন হতে উপজেলার মেয়েদেরকে শিক্ষিত করতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই কলেজ জাতীয়করণে মাননীয় প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত এলাকার মেয়েদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার পথ আরও সুগম করবে। এসময় কলেজের সব শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রধানমন্ত্রী ও তার সরকারকে প্রাণঢালা অভিনন্দনও জানান তিনি।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কলেজের সভাপতি ও রংপুর মহানগর আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জাহিদ সোহরাওয়ার্দী বাপ্পী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি চাষী আ. সালাম, সাধারণ সম্পাদক আবু নূর মো. আক্তারুজ্জামান, মুক্তিযোদ্ধা ইসলাম মণ্ডল, অধ্যক্ষ আবুল কালাম আজাদ, সাবেক প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, উপজেলা ছাত্রলীগের আহবায়ক আ. সালাম প্রমুখ।

বক্তারা কলেজটিকে জাতীয়করণ করায় রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং কলেজের প্রতিষ্ঠাতা সাবেক গণ পরিষদ সদস্য মরহুম আব্দুল্লাহ্ সোহরাওয়ার্দীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

এছাড়াও বক্তারা কলেজটিকে জঙ্গিবাদ ও সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে মুক্ত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

এর আগে কলেজের প্রতিষ্ঠাতা সাবেক গণ পরিষদ সদস্য মরহুম আব্দুল্লাহ্ সোহরাওয়ার্দী’রকবর জিয়ারত করা হয়।

শোভাযাত্রা শেষে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল ইসলামের মাধ্যমে প্রধানমন্ত্রীর প্রতি অভিনন্দন বার্তা পাঠান রাজারহাট মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আসিফ ইকবাল রাজন।  

 /টিএন/

আরও পড়ুন: জঙ্গি তৎপরতায় এগিয়ে নর্থ-সাউথ, বুয়েট ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী