মুন্সীগঞ্জে ইউপি সদস্য ও তার ভাই গুলিতে নিহত

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১৫ জুলাই ২০১৬, ০০:৩০আপডেট : ১৫ জুলাই ২০১৬, ০০:৩৩
image

মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জের গজারিয়ার হোসেন্দী ইউনিয়নের চরবলাকি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে ইউপি সদস্য ও তার ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১২ জন গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (১৪ জুলাই) সন্ধ্যায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহতরা হলেন – ইউপি সদস্য গোলাপ বেপারী ও তার ভাই মো. একরাম বেপারী।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেদায়েতুল ইসলাম ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, “ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব ছিল। বৃহস্পতিবার এরই জের ধরে সন্ধ্যায় উভয়পক্ষ সংঘর্ষে লিপ্ত হলে দুই ভাইসহ ১২/১৩ জন গুলিবিদ্ধ হন। ইউপি সদস্য ও তার ভাইকে সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।”

তিনি আরও জানান, “গুরুতর আহতদের মধ্যে ছয় জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়, বাকিদের নারায়ণগঞ্জের সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্স ও মুন্সীগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে ।”

/এসএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের