মন্দিরে বোমা হামলা

দিনাজপুরে ১৩ জঙ্গির বিরুদ্ধে চার্জশিট, শুনানি ২৪ জুলাই

দিনাজপুর প্রতিনিধি
১৭ জুলাই ২০১৬, ২০:৩১আপডেট : ১৭ জুলাই ২০১৬, ২১:০৯

বোমা-বিস্ফোরণ দিনাজপুরের কান্তজিউ মন্দির ও কাহারোল ডহচী ইসকন মন্দিরে বোমা হামলার ঘটনায় ১৩ জঙ্গির বিরুদ্ধে ডিবি পুলিশের দেওয়া পৃথক দু’টি চার্জশিট গ্রহণ করেছেন আদালত। আগামী ২৪ জুলাই চার্জশিটের বিষয়ে শুনানির পরবর্তী দিন ধার্য্য করা হয়েছে।

রবিবার বিকেলে দিনাজপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নাজমুল হোসেন এই দু’টি চার্জশিট গ্রহণ করেন। এর আগে গত ৩০ জুন আদালতে ১৩ জঙ্গির বিরুদ্ধে পৃথক দু’টি চার্জশিট দাখিল করেন দিনাজপুর ডিবি পুলিশের এসআই বজলুর রশিদ।

দিনাজপুর কোর্ট পুলিশ পরিদর্শক আব্দুস সাঈদ সরকার জানান, গত ৩০ জুন দিনাজপুর ডিবি পুলিশের এসআই বজলুর রশিদ এসব বোমা হামলার ঘটনায় দায়ের করা মামলার দু’টি পৃথক চার্জশিট দেন। পরে চার্জশীট গ্রহণ করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নাজমুল হোসেন। তিনি আগামী ২৪ জুলাই শুনানির দিন ধার্য্য করেছেন।

চার্জশিটভুক্ত আসামির মধ্যে ৬ জন গ্রেফতার হয়ে জেল হাজতে রয়েছেন। তারা হলেন- জেএমবি সদস্য শরিফুল ইসলাম ওরফে ডেনিস, মোসাব্বিরুল আলম খন্দকার, মানিক মিয়া, জামাল উদ্দিন, সারোয়ার হোসেন সাবু ও আব্দুর রহমান পিন্টু। বাকি ৫ আসামি আব্দুল খালেক ওরফে খালিদ, রাজিব ওরফে সুজন, জাকির হোসেন, রাজিবুল ইসলাম বাধন ওরফে বাদল ও বাবর ওরফে সম্রাট বাবর পলাতক রয়েছেন।

গত বছরের ৪ ডিসেম্বর দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে দিনাজপুরের কাহারোল উপজেলার ঐতিহাসিক কান্তজিউ মন্দিরের রাস মেলায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কমপক্ষে ১০ জন আহত হন। পরে কান্তজিউ মন্দির মেলা কমিটির ইজারাদার হারেজ আলী বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

এছাড়া একই বছর১০ ডিসেম্বর রাত সাড়ে ৮টার দিকে একই উপজেলার ডাবোর ইউনিয়নের জয়নন্দবাজারের পার্শ্ববর্তী ডহচি জগন্নাথ মন্দির ও ইসকন মন্দিরে ধর্মসভা চলাকালীন ককটেল বিস্ফোরণ ও গুলির ঘটনা ঘটে। এতে দু’জন আহত হন। পরে এলাকাবাসী ধাওয়া দিয়ে ২ জেএমবি সদস্যকে আটক করে পুলিশকে দেয়। এই ঘটনায় কাহারোল ও বীরগঞ্জ থানায় পৃথক দু’টি মামলা করা হয়।

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে