৫৯ বিলুপ্ত ছিটমহলে জাতীয় পরিচয়পত্র তৈরির কাজ শুরু

লালমনিরহাট প্রতিনিধি
১৮ জুলাই ২০১৬, ১০:০৪আপডেট : ১৮ জুলাই ২০১৬, ১০:০৫

ছবি তোলার লাইন

লালমনিরহাটের ৫৯টি বিলুপ্ত ছিটমহলের বাসিন্দাদের জাতীয় পরিচয়পত্রের জন্য রবিবার থেকে ছবি তোলার কাজ শুরু হয়েছে। এর আগে বাড়ি বাড়ি গিয়ে তাদের তথ্য সংগ্রহ করা হয়। ছবি তোলা কার্যক্রম আগামী ২৫ জুলাই পর্যন্ত চলবে।

জেলা ও উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, জেলায় মোট ৫৯টি বিলুপ্ত ছিটমহল রয়েছে। এরমধ্যে সদর উপজেলায় দুইটি, হাতীবান্ধা উপজেলায় দুইটি এবং পাটগ্রাম উপজেলায় ৫৫টির অবস্থান। এরমধ্যে পাটগ্রাম উপজেলার ভেতরে থাকা ভারতীয় ১৯ টি ছিটমহলে কোনও জনবসতির নেই। সব মিলিয়ে ১০ হাজার  ৩৭৬ জন অধিবাসী রয়েছে। এর মধ্যে শুধু পাটগ্রাম উপজেলায় রয়েছে আট হাজার ৪৫২ জন বাসিন্দা।

পাটগ্রাম উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ১০ থেকে ১৬ জুলাই পর্যন্ত ভোটার তালিকা তৈরির জন্য তথ্য সংগ্রহ করা হয়েছে। রবিবার সকাল থেকে ছবি তোলার কাজ শুরু হয়। এরপর আগামী ১ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে। খসড়া ভোটার তালিকা সংশোধন করা হবে ২৮ জুলাই। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে আগামী ৪ সেপ্টেম্বর। ওই দিন বিলুপ্ত ছিটমহলের বাসিন্দাদের হাতে পরিচয়পত্রটি তুলে দেওয়া হবে।

 /এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী