যশোরে অপহৃত গৃহবধূকে খুলনার ‘ক্লোজড’ ওসির বাড়ি থেকে উদ্ধার

খুলনা প্রতিনিধি
১৮ জুলাই ২০১৬, ১৬:০৭আপডেট : ১৮ জুলাই ২০১৬, ১৬:১২

উদ্ধার যশোর থেকে অপহরণ হওয়ার ৩ দিন পর তৈয়েবা আক্তার তুলি (২৫) নামে এক গৃহবধূকে খুলনা থেকে উদ্ধার করা হয়েছে। রবিবার সন্ধ্যায় খুলনার নিরালা আবাসিক ২ নম্বর প্রন্তিকা মসজিদের পাশে অবস্থিত ‘ক্লোজড’ এক ওসির বাড়ি থেকে তাকে উদ্ধার করে পুলিশ। বটিয়াঘাটা থানার সাবেক ওসি মো. মনিরুজ্জামান মোল্লা সর্বশেষ বাগেরহাট এসপি অফিসে দায়িত্ব পালনকালে ক্লোজড হন। ওই ওসির ছেলে বিপ্লব মোল্লা গৃহবধূ অপহরণ মামলার আসামি।

মামলার বিবরণে জানা গেছে, গত ১৪ জুলাই বিকেলে গৃহবধূ তুলি যশোরের বাড়ি থেকে নতুনহাট বাজারে ডাক্তার দেখাতে যান। সেখানে বিপ্লব মোল্লা ও তার সহযোগী আশিকুর রহমান পূর্ব পরিচয়ের সূত্র ধরে তাকে সাদা রঙের প্রাইভেটকারে তুলে খুলনার দিকে নিয়ে যায়। এ সময় তার দেবর সজীব বাধা দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হন। অপহৃত গৃহবধূর স্বামী মোস্তাফিজুর রহমান সবুজ বাদী হয়ে এই ঘটনায় বিপ্লব ও আশিকুরের নামে যশোর থানায় মামলা করেন।

মামলার অভিযোগে তিনি উল্লেখ করেন, বিপ্লব তার ব্যবহৃত দুটি মোবাইল ফোন থেকে তুলিকে ফোন করত এবং কুপ্রস্তাব দেওয়াসহ নানাভাবে উত্ত্যক্ত করতো। এক পর্যায়ে ১৪ জুলাই যশোর চাঁচড়া নতুনহাট থেকে তারা তুলিকে অপহরণ করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা যশোর থানা পুলিশের এসআই মাহফুজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সন্ধ্যায় খুলনা থানা পুলিশের সহযোগিতা সাবেক ওসি মনিরুজ্জামান মোল্লার বাড়িতে অভিযান চালায়। এই বাড়ি থেকেই অপহৃত গৃহবধূকে উদ্ধার করা হয়। অভিযানকালে অপহরণ মামলার প্রধান আসামি ও ওসি ছেলে বিপ্লবকে পাওয়া যায়নি। তুলিকে উদ্ধার করে রাতেই যশোর থানায় নেওয়া হয়।

/জেবি/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী