দিনাজপুরে নিখোঁজ ১৩: জিডি ১২ জনের নামে

দিনাজপুর প্রতিনিধি
২০ জুলাই ২০১৬, ১৬:৪৭আপডেট : ২০ জুলাই ২০১৬, ১৬:৫৩

নিখোঁজ দিনাজপুরে ৩টি উপজেলায় নিখোঁজ রয়েছেন ১৩ জন। এদের মধ্যে বিভিন্ন সময়ে ১২ জনের ব্যাপারে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। অপরজনের বিষয়ে এখনও কোনও জিডি কিংবা অভিযোগ করা হয়নি। আর  অভিযোগ পাওয়ার পর পুলিশ নিখোঁজদের বিষয়ে জঙ্গি সংশ্লিষ্টতা খতিয়ে দেখছে।

দিনাজপুর জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক রবিউল ইসলাম জানান, ঘোড়াঘাটে ১০ জন, খানসামায় ২ জন ও চিরিরবন্দরে ১ জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের পরিবারের সদস্যরা বিভিন্ন সময় সংশ্লিষ্ট থানায় ১২টি জিডি করেছেন। তবে চিরিরবন্দর থানায় নিখোঁজ অন্যজনের বিষয়ে এখনও কেউ জিডি বা অভিযোগ করেননি।

জিডি সূত্রে জানা যায়, ঘোড়াঘাটে নিখোঁজ ১০ জনের মধ্যে সাহেবগঞ্জ মাজারপাড়া গ্রামের মো. তাজুল ইসলামের ছেলে মো. সাইদুর রহমান (২২), কশিগাড়ী গ্রামের রফিকুল ইসলামের ছেলে মো. তরিকুল ইসলাম (১২), শ্যামপুর পূর্ব কলেজপাড়ার নিরঞ্জন চন্দ্র সরকারের ছেলে সুজন চন্দ্র (১৯), ঋষিঘাট গ্রামের মো. হোসেন আলীর ছেলে মো. সামিউল ইসলাম (২৭), পশ্চিম পালশা গ্রামের মো. মোস্তাফিজুর রহমানের ছেলে মো. ইব্রাহিম (২০), নন্দনপুর গ্রামের মো. আব্দুর রশিদের ছেলে মো. আব্দুল হাদি (১৯), চেচুড়া গ্রামের মো. ইয়াসিন আলীর ছেলে মো. আমজাদ হোসেন (২৭), কলাবাড়ী গ্রামের মো. লুৎফর রহমানের ছেলে মো. সারওয়ার হোসেন (২৫), পালোগাড়ী গ্রামের মৃত আব্দুর রশিদ মণ্ডলের ছেলে মো. আবুল কাশেম (২৮) ও কশিগাড়ী গ্রামের মৃত সাহেব আলীর ছেলে মো. আখতারুল ইসলাম (২৮)।

খানসামা উপজেলার নিখোঁজ ২ জনের মধ্যে গোয়ালডিহি গ্রামের মোহাম্মদ হাকিমের ছেলে মো. সাদ্দাম হোসেন (২১) ও গোবিন্দপুর হলদিপাড়ার মৃত গোলাপ হোসেনের ছেলে মো. আশরাফুল আলম (২৪)।  

চিরিরবন্দর উপজেলায় নিখোঁজ রয়েছেন তেতুলিয়া বাহারউদ্দীন সাহাপাড়ার মো. হবিবরের ছেলে মো. আনারুল হক (২২)।

জানা যায়, আনারুল ভুষিরবন্দর এলাকার বাবর আলীর হাফিজিয়া মাদ্রাসায় কোরআনে হাফেজ হওয়ার পর ৩ বছর আগে বাড়ি থেকে পালিয়ে যায়। এরপর সে গত এক বছর আগে বাড়িতে এসে ১৫/২০ দিন থাকার পর আবারও চলে যায়। তার ব্যাপারে বাড়ি ও এলাকার কেউ কোনও সন্ধান দিতে পারেননি।

দিনাজপুরের পুলিশ সুপার মো. রুহুল আমিন জানান, নিখোঁজ ১৩ জনের তথ্য পুলিশ সদর দফতরে পাঠানো হয়েছে। তাদের বিষয়ে পুলিশ বিভিন্ন কৌশলে অনুসন্ধান করছে।

তিনি আরও জানান, নিখোঁজদের সঙ্গে কোনও ধরনের জঙ্গি বা নাশকতামূলক কর্মকাণ্ডের সংশ্লিষ্টতা আছে কিনা পুলিশ সে বিষয়ে অনুসন্ধান করছে।

/এসএনএইচ/টিএন/
আরও পড়ুন:

হাউস অব কমন্স থেকে বের করে দেওয়া হলো জামায়াত নেতাকে

নিখোঁজ ২৬২ জনের তালিকায় আছে ডাক্তার, প্রকৌশলী ও পাইলট

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে