‘বাজেটের অভাবে জেলাসমূহে পর্যটন অফিস নির্মাণ সম্ভব হচ্ছে না’

মৌলভীবাজার প্রতিনিধি
২৪ জুলাই ২০১৬, ১৬:৪৭আপডেট : ২৪ জুলাই ২০১৬, ১৭:৫৫

বাজেটের অভাবে জেলায় জেলায় পর্যটন অফিস নির্মাণ করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। রবিবার শ্রীঙ্গলের টি-হ্যাভেন রিসোর্টে ‘পর্যটনের অপার সম্ভাবনা ও সমস্যার নানা দিক’ নিয়ে আয়োজিত এক বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

আলোচনাসভায় পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন মন্ত্রী বলেন, পর্যটনের প্রসার ঘটাতে প্রতি জেলায় জেলায় পর্যটন অফিস করার ইচ্ছে আছে। কিন্তু বাজেটের অভাবে তা করা হয়ে উঠছে না। একজন পর্যটকের মাধ্যমে ১১ জন ব্যাক্তির কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। তবে সবার আগে পর্যটকদের নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।

পর্যটন এলাকা পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়ে মেনন বলেন, স্থানীয় জেলা প্রশাসনকে পরিচ্ছন্নতার উপর জোর দিতে হবে। এসময় পর্যটন এলাকাগুলোকে ‘ট্যুরিস্ট প্রোডাক্ট’ হিসেবে গড়ে তোলারও আহ্বান জানিয়ে স্থানীয়দের পর্যটনমনস্ক হওয়ার তাগিদও দেন মন্ত্রী।

মন্ত্রী আরও জানান, আগামী এক বছরের মধ্যে শমসেরনগর রানওয়ে চালু হবে। পর্যটন শিল্পের মধ্য দিয়ে এলাকার অর্থনৈতিক উন্নয়ন ঘটাতে হবে। ট্যুরিজমের সঙ্গে অর্থনীতির একটা বড় সম্পর্ক রয়েছে।

অনলাইন নিউজপোর্টাল বাংলানিউজের এডিটর ইন চিফ আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মাসুদুর রহমান সিকদার, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বিশ্বজিৎ কুমার পাল, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রিস আলী, মৌলভীবাজর ট্যুরিস্ট পুলিশের সিনিয়র এএসপি এ কে এম মোশাররফ হোসেনসহ প্রমুখ।

আরও পড়ুন: সিরাজগঞ্জে ৬টি ককটেলসহ জেএমবির চার নারী সদস্য আটক

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের