সিরাজদিখানে শিক্ষকদের বিরুদ্ধে উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ

মুন্সিগঞ্জ প্রতিনিধি
২৪ জুলাই ২০১৬, ১৯:২৫আপডেট : ২৪ জুলাই ২০১৬, ১৯:২৫

মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার পাথরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বিরুদ্ধে ছাত্র-ছাত্রীদের উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। রবিবার বেলা সাড়ে ১১টায় বিদ্যালয়ের সামনে এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থী-অভিভাবকরা।

অভিভাবকরা অভিযোগ করে বলেন, ছাত্র-ছাত্রীদের বরাদ্ধকৃত উপবৃত্তির টাকা সম্পূর্ণ না দিয়ে বিদ্যালয়ের বিভিন্ন খরচ বাবদ কেটে রাখা হচ্ছে।

জানা যায়, ১২ মাসে ৪ কিস্তির উপবৃত্তির টাকা দেওয়ার সময় ২শ’ থেকে ৪শ’ টাকা পর্যন্ত কেটে রাখা হয়েছে। তাছাড়া টয়লেট পরিস্কার ও বিদ্যুৎ বিল বাবদ ছাত্র-ছাত্রীদের কাছ থেকে মাসিক ৫০ টাকা করে নিচ্ছেন বিদ্যালয়ের শিক্ষকরা।

বিক্ষুব্ধ অভিভাবক ও শিক্ষার্থীদের স্বান্তনা দিতে গিয়ে উপজেলা সহকারি শিক্ষা অফিসার আমিনুর রহমান বলেন, উপবৃত্তির টাকা থেকে ১ পয়সাও কাটার নিয়ম নেই। যদি কেউ কাটে তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুন নাহার জানান, শিক্ষা অফিসের নিয়ম অনুযায়ী তারা টাকা দিয়েছেন। তবে একটু ভুল হতে পারে। এই ঘটনা নিয়ে এলাকার একটি মহল তাকে সরানোর চেষ্টা করছেন।

যদিও দুপরে অভিভাবকদের কাছে তিনি বাকি টাকা ফেরত দেওয়ার অঙ্গিকার করেন।

বিক্ষোভে অংশ নেন- স্কুল কমিটির সভাপতি জাকির হোসেন, স্থানীয় ইউপি সদস্য মাহাবুব রহমান, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আসাদ মাস্টার, নাছির উদ্দিন মাদবর প্রমুখ।

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে