খুনিদের সঙ্গে নয়, ঐক্য হবে জনগণের সঙ্গে: মোহাম্মদ নাসিম

বগুড়া প্রতিনিধি
২৪ জুলাই ২০১৬, ২১:৪১আপডেট : ২৪ জুলাই ২০১৬, ২১:৪৪

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, যারা পুলিশ, মসজিদের ইমাম, বিদেশি ও পুরোহিতদের খুন করে তাদের সঙ্গে কোনও ঐক্য হতে পারে না, ঐক্য হবে জনগণের সঙ্গে। রবিবার বিকালে ধুনটের এন ইউ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ১৪ দল আয়োজিত সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। খুনিদের সঙ্গে নয়, ঐক্য হবে জনগণের সঙ্গে: মোহাম্মদ নাসিম

গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলার সঙ্গে বিএনপি-জামায়াত জড়িত এমন অভিযোগ এনে মোহাম্মদ নাসিম বলেন, বিগত দিনে তারা আন্দোলনের নামে জ্বালাও পোড়াও করে মানুষ পুড়িয়ে হত্যা করে নির্বাচন ঠেকাতে পারেনি। তাই যে কোনোভাবে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে হটাতে চায়। সব কিছুতেই তারা ব্যর্থ হয়ে এখন বিদেশি হত্যা শুরু করেছে। যেসব বিদেশি আমাদের দেশে সাহায্য করতে চায় তাদের হত্যা করছে। মসজিদের ইমাম, পুলিশ এবং পুরোহিতসহ কাউকেই তারা রেহাই দিচ্ছে না। তারা সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতা দখল করতে চায়।

ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক টিআইএম নূরুন্নবী তারিকের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে সাম্যবাদী দলের কেন্দ্রীয় সভাপতি সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়–য়া, জাসদের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি মইনুদ্দিন খান বাদল এমপি, বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু, বগুড়া-৫ আসনের সংসদ সদস্য আলহাজ হাবিবর রহমান, বাসদ কেন্দ্রীয় আহবায়ক রেজাউর রশিদ খান, হিন্দু-বৌদ্ধ ঐক্য পরিষদের কেন্দ্রীয় নেতা নিম চন্দ্র ভৌমিক, ন্যাপ কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য লুৎফর রহমান খান, জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের সিদ্দিক, গণআজাদি লীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক আতাউল্লাহ্ খান, জাসদের কেন্দ্রীয় সহ-সভাপতি আব্দুল হাই, ওয়ার্কাস পার্টির কেন্দ্রীয় নেত্রী সালেহা সুলতানা, গণতন্ত্র পরিষদের কেন্দ্রীয় নির্বাহী সদস্য খায়রুল আলম, জেলা আওয়ামী লীগের নেতা টি জামান নিকেতা, ধুনট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন, কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজি, ধুনট উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা গোলাম হোসেন সরকার, যুগ্ম সম্পাদক মহসীন আলম, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খান, উপজেলা যুবলীগের সভাপতি শেখ মতিউর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফেরদৌস আলম শ্যামল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম রনি প্রমুখ বক্তব্য রাখেন।

মোহাম্মদ নাসিম আরও বলেন, এভাবে মানুষ হত্যা করে বর্তমান সরকারকে ক্ষমতা থেকে সরানো যাবে না। ২০১৯ সালের একদিন আগেও নির্বাচন হবে না। বিএনপিকে ২০১৯ সালের নির্বাচনে অংশগ্রহণের পরামর্শ দিয়ে তিনি বলেন, বিএনপি এখন কোথাও নেই। সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে নেতাকর্মীরা পালিয়ে বেড়াচ্ছে। খালেদা জিয়ার উদ্দেশে মোহাম্মদ নাসিম বলেন, এখনও সময় আছে ২০১৯ সালের নির্বাচনের জন্য দল গোছান। যদি সেই নির্বাচনেও অংশ না নেন তাহলে বিএনপি নামের কোনও দলের অস্তিত্ব থাকবে না।

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম প্রতিটি পাড়া-মহল্লায় ১৪ দলের নেতৃত্বে জঙ্গি ও সন্ত্রাস বিরোধী কমিটি গঠনের আহবান জানিয়ে বলেন, ছাত্র-শিক্ষক, মসজিদের ইমাম, পুলিশসহ সব শ্রেণি পেশার মানুষকে নিয়ে কমিটি গঠন করতে হবে। তবে কমিটি যেন শুধু আওয়ামী লীগের কমিটি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এই কমিটি কাজ করবে আগামী ২০১৯ সালের সংসদ নির্বাচন পর্যন্ত। সবাইকে নিয়ে গঠিত কমিটির লোকজন পাড়া-মহল্লায় বাড়ি বাড়ি গিয়ে কারা নিখোঁজ আছে তাদের ব্যাপারে খোঁজ খবর নিবে। সন্দেহভাজন কাউকে দেখলে তাকে পুলিশের হাতে সোপর্দ করবে।

আরও পড়ুন: ডিজিটালাইজেশনে ভূমি অফিসকে দুর্নীতিমুক্ত করার প্রত্যয় ওলিউজ্জামানের 

/টিএন/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে