শিল্পকলা একাডেমির গেটে ককটেল বিস্ফোরণ, মূল হোতা গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৬ অক্টোবর ২০২৬, ১৭:০৭ আপডেট : ২৬ অক্টোবর ২০২৬, ১৭:০৭

রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির ২ নম্বর গেটের পূর্ব পাশে ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আবুল হায়াদ দীপু (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা মডেল থানা পুলিশ।

তথ্যপ্রযুক্তির সহায়তায় মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডিবির স্পেশাল টিমের সহযোগিতায় অভিযান পরিচালনা করে সোমবার (২৬ অক্টোবর) দুপুর আনুমানিক ৩টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সোমবার (২৬ অক্টোবর) ডিএমপি মিডিয়া বিভাগ থেকে এসব তথ্য জানানো হয়েছে। 

রমনা মডেল থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ১টা ৪৫ মিনিটে রমনা মডেল থানাধীন সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির ২ নম্বর গেটের পূর্ব পাশের রাস্তায় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। পরবর্তীকালে এ ঘটনায় রমনা মডেল থানায় বিস্ফোরক দ্রব্যাদি আইনে একটি মামলা রুজু করা হয়। 

মামলার তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আবুল হায়াদ দীপুকে শনাক্ত করা হয়। পরবর্তীতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

/আইএ/এসটি/ 
সম্পর্কিত
‘বিএনপিকে ভোট দিয়া ভুক্তভোগী’ বলা নারীকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠালো পুলিশ
সাংবাদিক সাহেবরা মাদকের টাকা না পেলে লিখছেন পুলিশ অকার্যকর: আইজিপি
ডিএমপির অভিযানে একদিনে গ্রেফতার ৬৬২
সর্বশেষ খবর
৪৫তম বিসিএসে ৩৮৩ জন শিক্ষা ক্যাডারে নিয়োগ
৪৫তম বিসিএসে ৩৮৩ জন শিক্ষা ক্যাডারে নিয়োগ
তেহরানে বৈঠকে বসছে মক্কা প্যাক্ট ও ইরান
তেহরানে বৈঠকে বসছে মক্কা প্যাক্ট ও ইরান
ট্রাইব্যুনাল নিয়ে আপত্তিকর মন্তব্য, ক্ষমা চেয়ে সময় পেলেন দুই আইনজীবী
ট্রাইব্যুনাল নিয়ে আপত্তিকর মন্তব্য, ক্ষমা চেয়ে সময় পেলেন দুই আইনজীবী
‘বিএনপিকে ভোট দিয়া ভুক্তভোগী’ বলা নারীকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠালো পুলিশ
‘বিএনপিকে ভোট দিয়া ভুক্তভোগী’ বলা নারীকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠালো পুলিশ
সর্বাধিক পঠিত
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
সাময়িকভাবে পূর্ণ মন্ত্রীর মর্যাদা পেলেন হুমায়ুন কবির, প্রজ্ঞাপন জারি
সাময়িকভাবে পূর্ণ মন্ত্রীর মর্যাদা পেলেন হুমায়ুন কবির, প্রজ্ঞাপন জারি