জঙ্গিবাদ প্রতিরোধে ছাত্রদের এগিয়ে আসার আহ্বান শিল্পমন্ত্রীর

বরিশাল প্রতিনিধি
২৮ জুলাই ২০১৬, ২০:৩৬আপডেট : ২৮ জুলাই ২০১৬, ২০:৩৬

জঙ্গিবাদ প্রতিরোধে ছাত্রদের এগিয়ে আসার আহ্বান শিল্পমন্ত্রীর জঙ্গি ও সন্ত্রাসবাদ প্রতিরোধে ছাত্রদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন, দেশ এখন জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের জ্বরে ভুগছে। এ থেকে উত্তোরণের জন্য শিক্ষার্থীদের সবার আগে এগিয়ে আসতে হবে। কারণ ৫২’র ভাষা আন্দোলন থেকে শুরু করে দেশের প্রতিটি ক্রান্তিকালে ছাত্র এবং ছাত্র সংগঠনের ভূমিকা ছিল।

বৃহস্পতিবার বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠানে ছাত্রদের তিনি এ আহ্বান বলেন।

তিনি বলেন, আমরা বাঙালিরা অত্যন্ত ধর্মপরায়ণ কিন্তু ধর্মান্ধ নই। যারা যুব সমাজকে বিপথগামী করছে তারা মুসলিম বিশ্বকে ধ্বংসের পায়তারা করছে।

মন্ত্রী বলেন, দেশকে অস্থিতিশীল করতেই এই অপচেষ্টা। যারা দেশের শান্তি নষ্ট করতে চায় তাদের ঐক্যবদ্ধভাবে দমন করতে হবে।

নবীনদের উদ্দেশ্যে শিল্পমন্ত্রী বলেন, মাদকাসক্ত ও মাদকাসক্তির বিরুদ্ধে তরুন সমাজকে সোচ্চার হতে হবে। কঠোর আন্দোলন গড়ে তুলতে হবে। এতে তরুনরা দেশের মানুষের দোয়া ও স্নেহ পাবে।

বিএম কলেজ অধ্যক্ষ স.ম ইমানুল হাকিমের সভাপতিত্বে নবীনবরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা পরিষদের প্রশাসক আলতাফ হোসেন ভুলু, শিক্ষাবিদ প্রফেসর মো. হানিফ, বরিশাল শিক্ষা বোর্ড চেয়ারম্যান মু. জিয়াউল, বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজালুল করিম, জেলা শ্রমিকলীগের সভাপতি শাহজাহান খান প্রমুখ।

এর আগে মহান মুক্তিযুদ্ধে বিএম কলেজের শহীদ শিক্ষক ও ছাত্রদের স্মরণে স্মৃতিফলকের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মন্ত্রী।

আরও পড়ুন:

‘দোষারোপের রাজনীতির কারণে জঙ্গিদের শাস্তি হয় না’ 

বিএনপির সঙ্গে জঙ্গিদের গোপন যোগসূত্র আছে কিনা দেখতে হবে: প্রধানমন্ত্রী

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী