রাজবাড়ীতে পদ্মার পানি বিপদসীমার ৬০ সে.মি. ওপরে

রাজবাড়ী প্রতিনিধি
২৮ জুলাই ২০১৬, ২০:৪৫আপডেট : ২৮ জুলাই ২০১৬, ২০:৫০

রাজবাড়ীর বন্যা পরিস্থিতি রাজবাড়ীতে বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে। পদ্মার নদীর পানি এখন প্রবাহিত হচ্ছে বিপদসীমার ৬০ সে.মি. ওপর দিয়ে। প্রায় এক মাস ধরে পানিবন্দি অবস্থায় আছেন তারা। বৃহস্পতিবার সকালে পানি উন্নয়ন বোর্ড থেকে এই তথ্য নিশ্চিত করা হয়।
বন্যার পানি বেড়ে যাওয়ায় জেলা সদরের বেশ কয়েকটি গ্রাম ও শিক্ষা প্রতিষ্ঠান পানিবন্দি হয়ে পড়েছে। বৃষ্টি ও ভেপসা গরমে গবাদি পশু নিয়ে তাদের মানবেতর জীবনযাপন করতে হচ্ছে।
জেলা সদরের উড়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি ভবন ইতোমধ্যেই পদ্মায় বিলীন হয়েছে। ঝুঁকিতে রয়েছে বিদ্যালয়ের অবশিষ্ট কাঠামো।
সদর উপজেলার মিজানপুর ইউনিয়ন ও বরাট ইউনিয়নের সোনাকান্দর, চর সিলিমপুর, মহাদেবপুর, পূর্ব উড়াকান্দাসহ ভেড়িবাঁধের বাইরে পদ্মার চরাঞ্চলের ১০টি গ্রামের মানুষ এখন পানিবন্দি। তলিয়ে গেছে সবজিসহ বিভিন্ন ফসলের ক্ষেত। ভেসে গেছে পুকুরের মাছ।
বরাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ মনিরুজ্জামান বলেন, ‘প্রশাসনিকভাবে বন্যা কবলিত এলাকায় কোনও সহযোগিতা আসেনি। তাই স্থানীয়দের সঙ্গে নিয়ে বাঁশ দিয়েই স্কুলভবন ও বাড়ি রক্ষার সর্বশেষ চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

উড়াকান্দা এলাকার বাসিন্দা মো. হাফিজুল ইসলাম বলেন, ‘অনেক বছর ধরেই নদী ভাঙছে। এবার পানিতে সবজিসহ ফসলের জমি তলিয়ে গেছে। ভেসে গেছে পুকুরের মাছ। ভাঙনের ফলে রাতের ঘুম এখন হারাম হয়ে গেছে।’

আছমা বেগম বলেন, ‘নদীতে এবার বাড়ি ভেঙে যাওয়ায় অসহায় জীবনযাপন করছি। এখনও পর্যন্ত কেউ কোনও সহযোগিতা করেনি।’
/এনএস/টিএন/

আরও পড়ুন: কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে