নারায়ণগঞ্জে রাসায়নিক কারখানায় বিস্ফোরণে শ্রমিক নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৯ জুলাই ২০১৬, ১৯:০৭আপডেট : ২৯ জুলাই ২০১৬, ১৯:১২

নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় একটি রাসায়নিক কারখানার ট্যাংক বিস্ফোরণে শ্রমিক মিলন চন্দ্র রায় (৪০) নিহত হয়েছেন। শুক্রবার দুপুর ২টায় এ দুর্ঘটনা ঘটে।
সোনারগাঁ থানার ওসি শাহ মো. মঞ্জুর কাদের বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত শ্রমিক মিলন চন্দ্র রায় রংপুর জেলার চব্বিশ হাজারী গ্রামের দেবেন্দ্র চন্দ্রের ছেলে।
কারখানা কর্তৃপক্ষের বরাত দিয়ে পুলিশ জানান, সোনারগাঁ এর প্রতাপেরচর এলাকায় মেঘনা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান তাসমিন কেমিক্যাল লিমিটেডে এ এই দুর্ঘটনা ঘটে। একটি রাসায়নিক ট্যাংকের ঢাকনা খোলার সময়ে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে মিলন চন্দ্র গুরুতর আহত হন। আহতাবস্থায় ওই শ্রমিককে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এ ঘটনায় তাসমিন কেমিক্যাল লিমিটেডের সেফটি ইনচার্জ মো. মবিন খাঁন বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা করেছেন।

/এনএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী