শিবালয়ের তেওতা ইউনিয়নের প্রতিটি উঠানে থই থই পানি

মানিকগঞ্জ প্রতিনিধি
৩০ জুলাই ২০১৬, ১৮:২২আপডেট : ৩০ জুলাই ২০১৬, ২০:৪৯

মানিকগঞ্জে বন্যা পরিস্তিতি মানিকগঞ্জের শিবালয়, দৌলতপুর, হরিরামপুর ও ঘিওর উপজেলায় অব্যাহত পানি বৃদ্ধি পাওয়ায় বন্যাকবলিত হয়ে পড়েছে হাজার হাজার পরিবার। এতে শিবালয় উপজেলার তেওতা ও শিবালয় ইউনিয়নের প্রায় দুই হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছেন।

শনিবার (৩০ জুলাই) বন্যাকবলিত তেওতা ইউনিয়নের চক ধুবুলিয়া, ত্রিশুণ্ডি, আলোকদিয়া বাতেনের পাড়া, মধ্যনগরসহ কয়েকটি এলাকায় ঘুরে দেখা গেছে প্রায় প্রতিটি বাড়ির আঙিনায় পানি। অনেকেই ঘরের ভেতরে থাকছেন মাচা তৈরি করে। বন্যাকবলিত এলাকায় বিশুদ্ধ পানির তীব্র সংকট দখা দিয়েছে। এলাকার প্রায় প্রতিটি বাড়ির টিউবয়েল বন্যার পানিতে তলিয়ে গেছে। গবাদি পশু রাখা হচ্ছে কলা গাছ ফেলে তার ওপর মাচা পেতে।

মানিকগঞ্জে বন্যা পরিস্তিতি শিবালয় উপজেলা প্রকল্প কর্মকর্তা মো.শফিউর রহমান জোয়ার্দার জানান, উপজেলায় প্রায় দুই হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। বন্যাকবলিত মানুষের সাহায্যের জন্য ইতোমধ্যে ২০ মেট্রিক টন চাল বরাদ্দের প্রাথমিক অনুমোদন পেয়েছি।

এদিকে বন্যার পানিতে ডুবে গেছে ত্রিশুণ্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয়, কমিউিনিটি ক্লিনিক, চর মধ্যনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাতেন হাওলাদার উচ্চ বিদ্যালয়।

 

তেওতা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মো. মঞ্জু জানান, আমার এলাকাসহ যমুনা নদী তীরবর্তী চরাঞ্চলের অধিকাংশ মানুষ জলদস্যু ও ডাকাতের ভয়ে রাত কাটাচ্ছেন।

/এনএস/টিএন/

আরও পড়ুন: গাইবান্ধায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে প্লাবিত ২০ গ্রাম

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম