গরিবের ত্রাণ নিয়ে কোনও ছিনিমিনি বরদাস্ত করা হবে না: ত্রাণমন্ত্রী

মানিকগঞ্জ প্রতিনিধি
০১ আগস্ট ২০১৬, ১৬:০১আপডেট : ০১ আগস্ট ২০১৬, ১৬:২০

গরিবের ত্রাণ নিয়ে কোনও ছিনিমিনি বরদাস্ত করা হবে না: ত্রাণমন্ত্রী

গরিবের রিলিফ নিয়ে কেউ যদি ছিনিমিনি খেলে তা বরদাস্ত করা হবে না। এছাড়া বন্যার সময় ত্রাণ কার্যক্রম নিয়ে সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা যদি কোনও গাফলতি করেন কিংবা দুর্গতদের পাশে না থাকেন তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া সোমবার দুপুরে মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেতত্তা ইউনিয়নের জাফরগঞ্জ এলাকায় ত্রাণ বিতরণের সময় এসব কথা বলেন।

এসময় মন্ত্রীর সঙ্গে ছিলেন স্থানীয় সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব শাহ কামাল,অতিরিক্ত সচিব সাজ্জাদ কবীর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মহাপরিচালক রিয়াজ আহমেদ, জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস, শিবালয় উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউর রহমান খান জানু, যুবলীগের সভাপতি আলী আহসান মিঠু

মন্ত্রী আরও বলেন, বন্যা কবলিত মানুষের ত্রাণ সামগ্রি নিয়ে কেউ যদি দুই নম্বরি অথবা কোনও তালবাহানা করেন  তাদের জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে।

এছাড়া মন্ত্রী আরও বলেন, স্বয়ং প্রধানমন্ত্রী ত্রাণ ব্যাপারে সার্বক্ষণিক মনিটরিং করছেন। দুর্যোগ মোবাবেলা বাংলাদেশ বিশ্বে চ্যাম্পিয়ন হয়েছে। আমরা ধৈর্য্যের সঙ্গে দুর্যোগ মোকাবেলা করতে সক্ষম হবো।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশের কোনও খাদ্য ঘাটতি নেই এবং ত্রাণ নিয়ে কোনও হাহাকারও নেই।  তিনি দেশের বিত্তশালী ও সমাজের বিভিন্ন শ্রেণীর লোকজনকে ত্রাণ নিয়ে দুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

এছাড়াও মন্ত্রী  বলেন, বাসভাসী মানুষ যতক্ষণ বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আছে ততক্ষণ তাদের খাবারের নিশ্চয়তা সরকার দিবেন।

/জেবি/

আরও পড়তে পারেন : জামালপুরে ব্রহ্মপুত্র নদ থেকে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধা

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি