শেরপুর জেলার সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার গজনী বিটের শৈরাচালীর গহীন বন থেকে একটি মৃত হাতি উদ্ধার করা হয়েছে।
সোমবার সকালে ওই হাতিটি উদ্ধার করা হয়।
এলাকাবাসীর জানায়, রবিবার রাতে বন্যহাতির একটি দল ওই গহীন বনে ডাক-চিৎকার করে। সকালে লোকজন কাঠ সংগ্রহ করতে গিয়ে একটি পুরুষ হাতিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে। এ সংবাদ চারদিকে ছড়িয়ে পড়লে এক নজর মৃত হাতিটি দেখতে সেখানে উৎসুক জনতার ভীড় জমে। মৃত হাতিটির শরীরে ধারালো অস্ত্রের আঘাতের দাগ ছিল।
উপস্থিত লোকজনের ধারণা, সীমান্ত পাড়াপাড়ের সময় বিএসএফ তাড়া করলে হাতিটি আঘাতপ্রাপ্ত হয়।
এ ব্যাপারে জেলা বন্যপ্রাণী কর্মকর্তা মো. মামুনুর রশিদ বলেন, মৃত হাতিটির পোস্টমর্টেম করা হয়েছে। পরীক্ষা নিরীক্ষার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।
/এসএনএইচ/








