চাঁপাইনবাবগঞ্জে ককটেল ও গান পাউডারসহ ২১ জামায়াত-শিবির কর্মী আটক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
০২ আগস্ট ২০১৬, ১৫:১৪আপডেট : ০২ আগস্ট ২০১৬, ১৫:৫১

গোপন বৈঠকের সময় ককটেল ও গান পাউডারসহ জামায়াত-শিবিরের ২১ কর্মীকে আটক করে পুলিশ

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চামাগ্রাম এলাকা থেকে গোপন বৈঠকের সময় ২১ জামায়াত-শিবির কর্মীকে আটক করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে ৩০টি তাজা ককটেল ও আধা কেজি গান পাউডার জব্দ করা হয়।  

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি মাজহারুল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, সদর উপজেলার চামাগ্রাম স্কুলের পাশে একটি নৈশ বিদ্যালয়ে জামায়াত শিবিরের নেতা-কর্মীরা গোপন বৈঠক করছে, এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল সোমবার রাত সাড়ে ১১টার দিকে সেখানে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও ২১ জনকে আটক করে পুলিশ।

ওসি আরও জানান, নাশকতার উদ্দেশ্যেই মূলত তারা এ গোপন বৈঠকে মিলিত হয়েছিল।এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে