কল্যাণপুরে নিহত জঙ্গি আব্দুল্লাহর সহযোগী জেএমবি সদস্য আলমগীর গ্রেফতার

দিনাজপুর প্রতিনিধি
০২ আগস্ট ২০১৬, ২০:০১আপডেট : ০২ আগস্ট ২০১৬, ২০:২৯

জেএমবি কল্যাণপুরে পুলিশের গুলিতে নিহত জঙ্গি আব্দুল্লাহর সহযোগী জেএমবি সদস্য আলমগীর কবিরকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। তার কাছ থেকে ছয়টি ককটেল, বিস্ফোরকদ্রব্য ও দুটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার ভল্লবপুর গ্রামের শ্রীকৃষ্ণপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।

পরে আলমগীরের বিরুদ্ধে নবাবগঞ্জ থানায় মামলা করে ডিবি পুলিশ। বিকালে তাকে দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-৬ এ হাজির করে সাত দিনের রিমান্ড চাওয়া হয়। আদালতের বিচারক গোপাল চন্দ্র তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

দিনাজপুর ডিবি পুলিশের এসআই  বজলুর রশিদ জানান, গ্রেফতারকৃত জেএমবি সদস্য কল্যাণপুরে নিহত আব্দুল্লাহর সহযোগী ছিল। বিভিন্ন তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। তার কাছ  থেকে বিস্ফোরক দ্রব্য ও বোমা উদ্ধার করা হয়েছে। আদালতের মাধ্যমে তার তিনদিনের রিমান্ড পাওয়া গেছে। এই রিমান্ডের কার্যক্রম মঙ্গলবার থেকেই কার্যকর হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের সদস্যরা নবাবগঞ্জ উপজেলার ভল্লবপুর গ্রামের শ্রীকৃষ্ণপুর এলাকায় অভিযান চালায়। এ সময় আলমগীর কবির নামে ওই  জেএমবি সদস্যকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ছয়টি ককটেল, বিস্ফোরকদ্রব্য ও দুটি দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ।

আরও পড়ুন:

বিরোধ বাড়ি নিয়ে, ফাঁসাতে জঙ্গি আস্তানার অভিযোগ, পুলিশে তোলপাড়

বাংলাদেশে তিন মাসে ২৭ হত্যার দায় নিলো আইএস

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
আর নোটিশ নয়, এবার হঠাৎই উচ্ছেদ অভিযানে নামবে ডিএনসিসি
আর নোটিশ নয়, এবার হঠাৎই উচ্ছেদ অভিযানে নামবে ডিএনসিসি
হামে ভয়াবহতম প্রাদুর্ভাবের মুখে দেশ
হামে ভয়াবহতম প্রাদুর্ভাবের মুখে দেশ
বাসার দরজা ভেঙে এনসিপি নেতার মরদেহ উদ্ধার
বাসার দরজা ভেঙে এনসিপি নেতার মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন 
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন