দ্বিপক্ষীয় নিরাপত্তা চুক্তি নিয়ে সৌদি যুবরাজের সঙ্গে সুলিভানের বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক
১৯ মে ২০২৪, ১৮:২৫আপডেট : ১৯ মে ২০২৪, ১৮:২৫

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান ও সৌদি আরবের ডি ফ্যাক্টো শাসক যুবরাজ মোহাম্মদ বিন সালমান বৈঠক করেছেন। রবিবার (১৯ মে) সকালে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রিয়াদ জানিয়েছে, ওয়াশিংটনের সঙ্গে বিস্তৃত নিরাপত্তা চুক্তি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে।

সৌদি আরবের কাছ থেকে ইসরায়েলের স্বীকৃতি আদায়ের মার্কিন উদ্যোগের বড় একটা অংশজুড়ে রয়েছে  এই দ্বিপক্ষীয় নিরাপত্তা চুক্তি। কিন্তু গাজায় চলমান যুদ্ধের কারণে সৌদি-ইসরায়েল সম্পর্ক স্বাভাবিকীকরণে মার্কিন উদ্যোগ থেমে ছিল।

সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে যুবরাজের সঙ্গে সুলিভানের বৈঠকের কোনও ছবি প্রকাশ করা হয়নি। বৈঠকটি হয়েছে পূর্বাঞ্চলীয় দাহরান শহরে। 

বৈঠকের পর এক বিবৃতিতে সৌদি আরব বলেছে, যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে কৌশলগত চুক্তির খসড়ার সেমি-ফাইনাল সংস্করণ ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে। এখন যে বিষয়টি নিয়ে দুই পক্ষের আলোচনা চলছে তা হলো ফিলিস্তিনিদের জন্য একটি গ্রহণযোগ্য পথ খুঁজে বের করা।

বিবৃতিতে আরও বলা হয়েছে, দুই রাষ্ট্র সমাধানের নীতিতে ফিলিস্তিনি জনগণের বৈধ অধিকারের প্রতিফলন রয়েছে। গাজার বর্তমান পরিস্থিতিতে সেখানে মানবিক ত্রাণ প্রবেশের জন্য যুদ্ধ বন্ধ করা প্রয়োজন।

অতীতে যুক্তরাষ্ট্র জানিয়েছে, এই চুক্তিতে ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক স্বাভাবিক করার উপাদান রয়েছে। কিন্তু সেজন্য ইসরায়েলকে একটি ফিলিস্তিন রাষ্ট্র গঠনের বিষয়ে একমত হতে হবে।

সৌদি আরব সফর শেষে ইসরায়েল পৌঁছেছেন সুলিভান। সেখানে তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে তিনি সৌদি আরবের সঙ্গে আলোচনার অগ্রগতি সম্পর্কে নেতানিয়াহুকে অবহিত করবেন। এছাড়া গাজার রাফাহতে ইসরায়েলের পরিকল্পিত সামরিক নিয়েও তিনি আলোচনা করবেন বলে জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা।   

/এএ/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী